চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফরে বিশ্ব একাদশের দলে তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাবেন। সাউথ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস সাত দেশের খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলের নেতৃত্ব দেবেন।

নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় ইন্ডিপেন্ডেন্স কাপ নামের সিরিজ আয়োজন করবে দেশটি। যেখানে সিরিজে তিনটি ম্যাচ খেলা হবে। সবগুলো ম্যাচই আইসিসির আন্তর্জাতিক টি-টুয়েন্টির স্বীকৃতি পাবে।

প্রথমে দুবাইয়ে দুদিনের ক্যাম্প। পরে ১১ সেপ্টেম্বর লাহোরে যাবে বিশ্ব একাদশ। ম্যাচগুলো হবে ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর। তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ।

Banglabid

বিশ্ব একাদশে প্রোটিয়াদের সর্বোচ্চ পাঁচ জন ক্রিকেটার খেলবেন। পরেই থাকছে অস্ট্রেলিয়া, তিন জন নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের দুজন এবং নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার থাকছেন। কোচের দায়িত্ব বর্তেছে অ্যান্ডি ফ্লাওয়ারের কাঁধে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর জিম্বাবুয়ে পুরুষ ও বাংলাদেশের নারী দল ছাড়া আর কেউ পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি। বিশ্ব একাদশের বিপক্ষে এই সিরিজ দিয়ে সেই স্থবিরতায় গতি আনতে চায় পিসিবি। যাতে পাশে পাচ্ছে আইসিসিকেও।

১৪ সদস্যের বিশ্ব একাদশ:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), তামিম ইকবাল, হাশিম আমলা, জর্জ বেইলি, স্যামুয়েল বদ্রি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, মরনে মরকেল, টিম পাইন, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা ও ইমরান তাহির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতায় বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত নূহ-উল-আলম লেনিন

পরবর্তী

বিতর্কের বিষয় যখন সালোয়ারের ওপর গেঞ্জি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কের বিষয় যখন সালোয়ারের ওপর গেঞ্জি

প্রতারিত হজযাত্রীদের ভোগান্তি বাড়ছে

প্রতারিত হজযাত্রীদের ভোগান্তি বাড়ছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT