চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ক্রিকেটে ‘বিপিএল ধাক্কা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করছে, খেলোয়াড়রা পিচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান। তাতে সাড়া দিয়ে চলতি মাসের শেষে তিনটি টি-টুয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। বহুল প্রতীক্ষিত সেই সিরিজটিতে লেগেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ধাক্কা! চাইলেও নভেম্বরে সিরিজটি আয়োজন করতে পারছে না পিসিবি। কারণ, ক্যারিবীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা বাংলাদেশে এসে বিপিএল খেলায় ব্যস্ত।

সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে সিরিজ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। প্রধান কারণ হিসেবে সিরিজের ভেন্যু শহর লাহোরে ঘন কুয়াশার কথা বলা হলেও, ভেতরের কারণটি খোলাসা করে দিয়েছেন পিসিবিরই এক কর্মকর্তা, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চুক্তিতে এসেছিল যে, নভেম্বরেই ক্যারিবীয়রা পাকিস্তান সফর করবে। তবে এখন এটা অপ্রিয় সত্য যে ঘন কুয়াশা এবং অন্যকিছু কারণে সিরিজটি পেছাচ্ছে।’

অন্য কারণটা যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সেটা শুরুতে বলতে না চাইলেও গোপনও করতে পারেননি ওই কর্মকর্তা। একটু ঘুরিয়ে হলেও যা বলেছেন, সেটার অর্থ দাঁড়ায়- বিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের বড় তারকারা বাংলাদেশে অবস্থান করায় অনেকটা বাধ্য হয়েই সিরিজ পেছাতে হচ্ছে পিসিবিকে।

পেছানো সিরিজ কবে নাগাদ মাঠে গড়াতে পারে সেটা নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। নভেম্বরেই নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে ক্যারিবীয়রা। সেজন্য ডিসেম্বরেই পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছা ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তান সেটা নিশ্চিত করতে পারছে না আপাতত!

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দুর্ভাগ্য দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানাতে পারলাম না’

পরবর্তী

ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে এলিসন জেনিকে চুমু খেলেন কেট উইন্সলেট

পরবর্তী
ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে কেট উইন্সলেট ও এলিসন জেনি চুমু খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে এলিসন জেনিকে চুমু খেলেন কেট উইন্সলেট

সিলেটে মাটিচাপায় আহত ও নিহতের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে মাটিচাপায় ৬ জনের মৃত্যু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT