চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সুফি মাজারে বোমা হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৯
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-লাহোর-শক্তিশালী বোমা বিস্ফোরণ-সুফি মাজার

পাকিস্তানের লাহোরে বিখ্যাত দাতা দরবার সুফি মাজারের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত আরও ২৬ জন।

নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য এবং ৩ জন বেসামরিক মানুষ।

লাহোর সিটি পুলিশ প্রধান সৈয়দ গজনফর শাহ জানিয়েছেন, মাজারের সামনে প্রহরায় থাকা নিরাপত্তা বাহিনীর একটি দলকে লক্ষ্য করেই বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় হামলাটি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

তিনি জানান, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় মায়ো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোমাটি বিস্ফোরণের সময় মাজারের ভেতরে ও বাইরে কয়েকশ’ পূণ্যার্থী অবস্থান করছিলেন বলে জানান পুলিশ প্রধান।

স্থানীয় গণমাধ্যম জিওটিভি’র ফুটেজে বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া একটি পুলিশের গাড়ি দেখা গেছে। কর্তৃপক্ষের ধারণা, এটিই ছিল বিস্ফোরণের লক্ষ্যবস্তু।পাকিস্তান-লাহোর-শক্তিশালী বোমা বিস্ফোরণ-সুফি মাজার

Reneta

প্রাথমিক তথ্যে পুলিশ জানায়, দাতা দরবারের ২ নম্বর গেটের কাছে বিস্ফোরণটি হয়। তবে বিস্ফোরণটির প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পরপরই দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে এলাকাটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপাকিস্তান-বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী

মে ২১, ২০২৬

তিন দশক আগে বিমান ভূপাতিতের ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইমপ্রেস টেলিফিল্মের ‘মানুষের বাগান’

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেনে ফিরতি যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে

মে ২১, ২০২৬

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT