চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ধর্ষণের সাজা এতো দ্রুত হলে বাংলাদেশে কেন নয়?

সাবরিনা হাসান সাবরিনা হাসান
৮:৫২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
মতামত
A A
শিশু নির্যাতন

পাকিস্তানে ৬ বছরের শিশু জয়নাব আনসারিকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি ইমরান আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। ইমরানের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যাসহ চারটি অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এছাড়া, নাবালক শিশুর সাথে অস্বাভাবিক আচরণের জন্য ইমরানের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানাও করেছে পাকিস্তানের আদালত।

৯ জানুয়ারি লাহোরের কাসুর শহরে আবর্জনার স্তূপ থেকে শিশু জয়নাবের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। ধর্ষকের শাস্তি দাবিতে চলে সভা-সমাবেশ। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে প্রচার হয় জাস্টিস ফর জয়নাব। অবশেষে, বিক্ষোভের মুখে পড়ে হলেও ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার ১৪ দিন পর গ্রেফতার হয় প্রধান অভিযুক্ত ২৪ বছর বয়সী ইমরান। যে জয়নাবের বাড়ির পাশেই থাকতো।

জয়নাব হত্যাকাণ্ডের মাত্র ১ মাস নয়দিন পর প্রধান আসামি ইমরান আলী দুনিয়ার জঘন্য ও নৃশংসতম অপরাধের বিচারের মুখোমুখি হয়ে সর্বোচ্চ সাজা পেলো। আদালতে ডিএনএ এবং পলিগ্রাফ টেস্টসহ রিপোর্ট পেশ করা হয়। দেয়া হয় সিসিটিভির ফুটেজও।

Banglabid

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের সাজার বিরুদ্ধে থাকা পাকিস্তান সেদেশের শিশু ধর্ষণ ও হত্যার দায়ে দোষীকে সাজা দিতে পেরেছে। কিন্তু, প্রতিদিন-প্রতি মাস-প্রতি বছর বাংলাদেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটছে। যেগুলো গণমাধ্যমের সামনে আসছে সেগুলো আমরা জানতে পারছি। রায়ও হচ্ছে গুটিকয়েক মামলার। কিন্তু, সমাজে লজ্জা বা ভয়ের কারণে এখনো ধর্ষণের শিকার হওয়া অনেকেই বিষয়টি চেপে যাচ্ছে, কিংবা আত্মহত্যা করে মিলিয়ে যাচ্ছে কালের অতল গহ্বরে।

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম-বিএসএএফ এর তথ্য অনুযায়ী ২০১৬ সালের চেয়ে ২০১৭-তে ধর্ষণের ঘটনা বেড়েছে। আর, ২০১৭-তেই ধর্ষণ মামলার বেশি রায় ঘোষণা করা হয়েছে। আবার শিশু হত্যার রায়ও ২০১৭ সালেই বেশি ঘোষণা করা হয়েছে।

কিন্তু, ২০১৭ সালেও এসে কেন ধর্ষণের সংবাদে গা শিউরে উঠবে, কেন বাবা-মা তার মেয়ে সন্তানকে নিজের ঘনিষ্ট আত্মীয়র কাছে রেখে যেতেও ভরসা পাবে না। আবার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কিনা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা হয়, সেখানেও একটি মেয়ে শিশু নিরাপদ নয়।

Reneta

আমাদের ছেলেবেলাতেই যেমন ছেলে বন্ধু নয় বরং বন্ধু হিসেবেই ক্লাসের অন্য শিশুদের সাথে খেলতে অনুমতি দেয়া হতো। প্রতিবেশীর বাড়িতেও একাই অবলীলায় যাওয়া যেত। পাশের বাড়ির কাকুও ছিলো আপন চাচার মতোই। কিন্তু, পৃথিবী এগিয়ে গেলেও মানুষের রূপ ধরে থাকা কিছু পশুর নোংরামির কারণেই পিছিয়ে পড়ছে সমাজ, হারিয়ে যাচ্ছে সুন্দর সংস্কৃতি।

এখন কি আর জন্মের পরে কারো সন্তানকে বাবা-মা সামাজিক হয়ে ওঠার উপদেশ দেন না? না-কি বিশ্বের সাথে তাল মেলাতেই পারিবারিক শিক্ষাকে আনস্মার্ট ভাবা হয়। এমনটিই যদি হয় তবে, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে দেয়ার ভূমিকা কার….এটিই প্রশ্ন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT