চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়েলের বুলেট গতির ব্যাটিংয়ের পরও হারল ক্যারিবীয়রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাটিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার জিতে নিয়েছে টি-টুয়েন্টি সিরিজও। এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ২-০তে সিরিজ জিতেছে রোহিত শর্মার দল।

কলকাতায় টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ অধিনায়ক কাইরেন পোলার্ড। শুরুতে ওপেনার ঈশান কিশানের উইকেট হারালেও শুরুর চাপ সামাল দেন বিরাট কোহলি। ১৯ করে অধিনায়ক ফিরে গেলেও ৪১ বলে ফিফটি তুলে কোহলি আউট হওয়ার আগে খেলেন ৫২ রানের ইনিংস।

শেষ দিকে রিশভ পান্ট ও ভেঙ্কটেশ আয়ার কিছুটা মারমুখী হলে লড়াই করার পুঁজি পেয়ে যায় ভারত। ২৮ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন পান্ট। আয়ারের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩৩ রান। ভারতীয়দের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৮৬ রান।
উইন্ডিজ বোলার রোস্টন চেজ ফিরিয়েছেন ভারতীয় ৩ ব্যাটারকে।

Banglabid

জবাবে উইন্ডিজ দুই ওপেনার ব্রান্ডন কিং-কাইল মায়র্স কিছুটা দৃঢ় গতির ইনিংস খেললে পরে আর তা পুষয়ে নেয়া যায়নি। কিংয়ের ব্যাট থেকে আসে ৩০ বলে ২২ রান। মায়ার্স করেন ১০ বলে ৯ রান। এরপর নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল জয়ের লক্ষ্যে ছুটেন। ৪১ বলে ৬২ করে পুরান ফিরে গেলে ম্যাচ কঠিন হয়ে পরে। অপর প্রান্তে আক্রমণাত্মক ব্যাট চালালেও পাওয়েল দলকে জয়ে এনে দিতে পারে নি। পাওয়েল ৫ ছক্কা ও ৪ চারে ৩৬ বলে ৬৮ করে অপরাজিত ছিলেন। এরপরও ম্যাচ শেষে ৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে উইন্ডিজদের।

ভারতীয় বোলারদের মধ্যে রবি বিষ্ণই, চাহাল, ভূবেনেশ্বর কুমার তুলেছেন এক উইকেট।

ম্যাচ শেষে পান্টের মুখে তায় পাওয়েল বন্দনা ছিল। আইপিএলে দু-জনই দিল্লির হয়ে মাঠে নামবেন বলে তাকে নিয়ে আশাবাদী পান্ট।

Reneta

‘ সে বুলেটের গতিতে ব্যাট চালায়। সে আমাদের ভয় ধরিয়ে দিলেও আমি ভেতরে ভেতরে কিছুটা খুশি ছিলাম এটা ভেবে যে, আইপিএলে সে আমার সতীর্থ হয়ে মাঠে নামবে।

‘দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে আমি প্রস্তুত। দল যদি মনে করে আমাকে আরো আগে নামানো উচিত তাতে আমার কোনো আপত্তি নেই। আমি বল বাই বল খেলার চেষ্টা করেছি। তাতেই সাফল্য এসেছে। তবে দীর্ঘ দিন বায়ো-বাবলে থেকে ম্যাচ খেলা সবার জন্যই কঠিন।’

ভারতীয়দের পরের ম্যাচ আগামী ২০ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিপাওয়েলপান্টপুরানরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী

পরবর্তী

ডার্বি ড্রয়ে জুভেন্টাসের শিরোপার আশায় ধাক্কা

পরবর্তী

ডার্বি ড্রয়ে জুভেন্টাসের শিরোপার আশায় ধাক্কা

গাড়িচাপায় হাইওয়ে পুলিশের এসআই নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT