চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ২৭, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যার পানি

ফাইল ছবি

কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট এবং সুনামগঞ্জ জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অপরদিকে লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া দেশের সব নদী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

বাসস এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Banglabid

ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর সারিয়াকান্দী ও কাজীপুর পয়েন্টে এবং ৪৮ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪/৪৮ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলে কুশিয়ারা-সমেশ্বরী, ভুদাই, কংস নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে।

তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল ও বিপদসীমার নীচে অবস্থান করতে পারে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অথবা স্থিতিশীল থাকতে পারে। এবং বিপদসীমার উপরে অবস্থান করতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের মহেশখোলা ২৩১ মিলিমিটার, সুনামগঞ্জ ১৯০ মিলিমিটার, দূর্গাপুর ১৫১ মিলিমিটার, সিলেট ১১০ মিলিমিটার, কানাইঘাট ১০০ মিলিমিটার উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৭৮ টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ২৩ টি পানি সমতল স্টেশনের। বিপদসীমার উপরে ৯টি পানি সমতল স্টেশন।

Reneta

অন্যদিকে আজ বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের সেই দশের ৬ ক্রিকেটারই এবার নেগেটিভ

পরবর্তী

করোনাভাইরাস: অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ নিন

পরবর্তী
ফাইল ছবি

করোনাভাইরাস: অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ নিন

করোনাভাইরাস: বিশ্বব্যাপী শনাক্তের সংখ্যা কোটি ছাড়ালো, মৃত্যু ৫ লাখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT