চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সেই দশের ৬ ক্রিকেটারই এবার নেগেটিভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ২৭, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথমদফা টেস্টে দিন পাঁচেক আগে যে দশ ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিলেন, তাদের ৬ জনই দ্বিতীয়দফার পরীক্ষায় নেগেটিভ এসেছেন। যার মধ্যে আছেন বোর্ডের পরীক্ষার পর আলাদা টেস্ট করিয়ে নিজেকে করোনামুক্ত ঘোষণা করা মোহাম্মদ হাফিজও।

ইংল্যান্ড সফরের দলে থাকা পাকিস্তানের দশ ক্রিকেটারের করোনা শনাক্ত হলে চিন্তায় পড়ে যায় পিসিবি। পরপর দুদফা টেস্টে নেগেটিভ না এলে সেই ক্রিকেটারকে সফরে নিতে পারবে না বোর্ডটি।

শনিবার ছয় জনের নেগেটিভ আসা পিসিবির জন্য স্বস্তিরই। সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডটি জানিয়েছে- হাফিজ, ওয়াহাব, শাদাব, ফখর, রিজওয়ান ও হাসনাইনের কোভিড-১৯ সবশেষ পরীক্ষায় নেগেটিভ এসেছে।

বাকি থাকল যে চারজন সেই হারিস রউফ, ইমরান খান, হায়দার আলি ও কাশিফ ভাট্টি এবারও পজিটিভ।

ইংল্যান্ড সফরের দিনক্ষণ জানিয়ে দিয়ে পাকিস্তান সফরের দলে থাকা ২৯ ক্রিকেটারের প্রথমদফা করোনা পরীক্ষা করায় পিসিবি। তার দশ জনের পজিটিভ ফল বিস্ময়েরই ছিল। আঘাত এসেছে কোচিং স্টাফেও, একজন সংক্রমিত।

আগস্টে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি–টুয়েন্টির সিরিজ খেলার সূচি পাকিস্তানের। স্কোয়াডের ২০ ক্রিকেটারকে নিয়ে সফরে ২৮ জুন রওনা দেবে তারা। সেখানে পৌঁছে প্রথমে কোয়ারেন্টাইনে থাকবে দল। তারপর টেস্টে নেগেটিভ হলে অনুশীলনে নেমে পড়ার অনুমতি মিলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানইংল্যান্ড-পাকিস্তান সিরিজওয়াহাবকরোনাকরোনাভাইরাসপাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবিফখরলিড স্পোর্টসশাদাবহাফিজহায়দারহারিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশ্বিক সমুদ্র সম্পদ আহরণে ন্যায়সঙ্গত অংশীদারিত্ব চায় বাংলাদেশ

পরবর্তী

পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

পরবর্তী
বন্যার পানি

পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

ফাইল ছবি

করোনাভাইরাস: অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ নিন

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT