চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী শনাক্তের সংখ্যা কোটি ছাড়ালো, মৃত্যু ৫ লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস এ আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ৮১ হাজার ৪৭৭ জন। আর এসময়ে সারাবিশ্বে মারা গেছেন ৫ লাখ ১ হাজার ২৯৮ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন।

এর মধ্যে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, পেরু, চিলি, মেক্সিকোতে আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। আর সাথে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশ।

এছাড়াও পরিসংখ্যান বলছে, ইরানেও হঠাৎ করে নতুন আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা বাড়তে শুরু করেছে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৫৮১ জন এবং প্রাণহানি ঘটেছে ৫১২ জনের।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ব্রাজিল। সেখানে ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর দিক দিয়েও দেশটি দ্বিতীয়। রোববার পর্যন্ত সেখানে মারা গেছে ৫৭ হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮৮৭ এবং মৃত্যু ৯৯৪ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় রাশিয়া। এখন পর্যন্ত ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত দেশটিতে। তবে মৃত্যু তুলনামূলক কম। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৬৯ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮৮ জন।

Reneta

ভারত আক্রান্তের সংখ্যায় এখন চতুর্থ। রোববার সকাল পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যুর সংখ্যায় অষ্টম ভারত, এখন পর্যন্ত সেখানে ১৬ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪১৪ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো মৃত্যুর রেকর্ডে দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে একদিনে মারা গেছে ৭১৯ জন, চিলিতে ২৭৯, পেরুতে ১৯৬, ইরানে ১২৫ এবং যুক্তরাজ্যে ১০০ জন।

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো কোনো সুসংবাদ আসেনি। তারা বলছে, করোনার ভয়াবহতা এখনো আছে এবং আরো বেশি ঝুঁকি নিয়ে তা ছড়াচ্ছে।

তবে এই হুমকির মধ্যেই কিছু সংবাদ আসছে যা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গত বৃহস্পতিবার থেকে মানুষের শরীরে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। এর আগে বিভিন্ন পশুর শরীরে করোনা ভ্যাকসিনের সফল ট্রায়াল সম্পন্ন করে যুক্তরাজ্যের এই গবেষক দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসচিলিব্রাজিলভারতমেক্সিকোযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT