চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচে পাঁচ ফেরদৌস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A
ছবি সূত্র: ডেইলি স্টার

ছবি সূত্র: ডেইলি স্টার

দর্শকপ্রিয় অভিনেতা ফেরদৌস। পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮ পেতে যাচ্ছেন তিনি। একইসঙ্গে পঞ্চম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই আয়োজনটিরও সঞ্চালনা করবেন তিনি! ফেরদৌস এটিকে দেখছেন ‘কাকতাল’ হিসেবে!

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে ফেরদৌস জানান, এটি আসলে একটি কাকতাল। পঞ্চমবারের মতো পুরস্কার যেমন পেতে যাচ্ছি, ঠিক একইভাবে পঞ্চমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বও পেয়েছি।

পাঁচের এই বৃত্তের ফিরিস্তি অবশ্য এখনই শেষ হচ্ছে না ফেরদৌসের। তিনি বলেন, আমি কিন্তু একই প্রধানমন্ত্রীর হাত থেকে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্রে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে পুরস্কার নিতে যাচ্ছি! আর এ বিষয়টি নিয়ে সত্যি সত্যিই আমি গর্বিত।

Banglabid

৮ ডিসেম্বর তুলে দেওয়া হবে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শেষে হবে তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এই অনুষ্ঠানটি ফেরদৌসের সঙ্গে যৌথভাবে উপস্থাপনা করবেন পূর্ণিমা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এবং সেই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পাওয়া, কেমন বোধ করছেন ফেরদৌস? উত্তরে তিনি বলেন, দুটোই আমার জন্য বড় পাওয়া। একটিতো রাষ্ট্রের সবচেয়ে বড় স্বীকৃতি, এবং অন্যটি রাষ্ট্রের সবচেয়ে বড় একটি অনুষ্ঠানের সঞ্চালনা। যদিও এটা অনেক বেশি টেনশনের, নার্ভাস লাগছে কিন্তু তারপরও অনুষ্ঠানটি যতোটুকু ভাল করে করা যায় সেই চেষ্টাই থাকবে। আরেকটা সুবিধা হচ্ছে, আমি আর পূর্ণিমা যেহেতু এরআগেও বহু অনুষ্ঠান হোস্ট করেছি ফলে আশা করছি এই অনুষ্ঠানটিও ভাল হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এর এই আয়োজন নিয়ে ফেরদৌস বলেন, এখানে এবার যারা পারফর্ম করবেন, তারা প্রত্যেকেই খুব দুর্দান্ত। আশা করছি অন্যান্যবারের চেয়ে এবার আরো বেশি উপভোগ্য হবে এই অনুষ্ঠানটি।

Reneta

‘পুত্র’ ছবির জন্য ২০১৮ সালের সেরা অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন ফেরদৌস, ‘জান্নাত’ ছবির জন্য এই পুরস্কার পাচ্ছেন সাইমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৮উপস্থাপকপুত্রপূর্ণিমাপ্রধানমন্ত্রীফেরদৌসলিড বিনোদনশেখ হাসিনাসঞ্চালক
শেয়ারTweetPin

সর্বশেষ

আদালতের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে অবস্থান কর্মসূচি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় কমেছে এলএনজি সরবরাহ: গ্যাস সংকটে শঙ্কা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT