চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাশের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
বিনোদন
A A
জুনায়েদ ইভান ও জিয়াউল হক পলাশ

জুনায়েদ ইভান ও জিয়াউল হক পলাশ

অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন জিয়াউল হক পলাশ। সহকারী পরিচালক থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ট্যাটু’ নাটকের মাধ্যমে পলাশের নামের আগে অভিনেতা তকমা লাগে। নির্মাতা অমির সিরিজ নাটক ‘ব্যালেচর পয়েন্ট’ এর দুই কিস্তি দিয়ে ধীরে ধীরে পলাশ অভিনেতা হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।

তবে মজার ব্যাপার হচ্ছে, হালের জনপ্রিয় এই অভিনেতার দুর্বলতা নির্মাণে। অভিনেতা পরিচয় ছাপিয়ে পলাশ পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। সেই ভাবনা থেকে ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’ নামে তিনটি নাটক নির্মাণ করেছেন তিনি। এছাড়া ব্যাটে বলে মিললেই নেমে পড়েন নির্মাণে।

সম্প্রতি পলাশের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। যেটি ব্যান্ডদল ‘অ্যাশেজ’ এর ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের গান। গানটির শিরোনাম ‘নিজের জন্য’। সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন জুনায়েদ ইভান। এর আগে জিয়াউল হক পলাশ আরও একটি মিউজিক ভিডিও পরিচালনায় করলেও ‘অ্যাশেজ’ ব্যান্ডের ‘নিজের জন্য’ গানের ভিডিওটি প্রথম প্রকাশ পেয়েছে।

Banglabid

তিনদিন শুটিংয়ে ভিডিওর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছিল গেল মার্চে, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে। মানুষ তার প্রতিভার বিকাশ ঘটাতে ভাবে এক কিন্তু সময় স্রোতে চলতে গিয়ে হয়ে যায় ঠিক হিতে বিপরীত। চলার পথে কোনো একসময় মানুষকে ফেলে আসা সত্তার মুখোমুখি হতে হয়। তারপর কেবলই অতীতের সেইসব মায়া কাজ করে।

পলাশ পরিচালিত মিউজিক ভিডিওর উপজীব্য এমনই। গানের কথা সুরের সঙ্গে মিল রেখেই গল্প সাজানো হয়েছে চ্যানেল আই অনলাইনকে পলাশ। তিনি বলেন, আমার পরিচালনায় এ কাজটি ‘অ্যাশেজ’ ব্যান্ডের প্রথম অফিশিয়াল মিউজিক ভিডিও।

পলাশ বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে। ভাবতেই পারিনি এমন অনেক বড় বড় মিউজিশিয়ানরা ফোন করে আমার ভিডিও নির্মাণের প্রশংসা করবেন। তাদের থেকে প্রশংসা পাওয়া অ্যাওয়ার্ড পাওয়ার চেয়ে কোনো অংশে কম মনে করি না।

Reneta

পলাশ আরও বলেন, সবসময় চাই অভিনেতা পলাশের চেয়ে পরিচালক পলাশের কাজগুলো মানুষ বেশি এবং জানুক। মানুষ পছন্দ করে বলেই হয়তো আমি অভিনেতা হয়ে গেছি। কিন্তু পরিচালক হিসেবে আমি মানুষকে অনেককিছু দিতে চাই। আমার মন পড়ে থাকে নির্মাণে। নিজের ভাবনাগুলো গল্প বলার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চাই। পরিচালনা নিয়ে আমার বিস্তর পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে কাজগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অভিনেতা পলাশকে মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে, আমার বিশ্বাস আমার পরিচালনায় কাজগুলো পেলে মানুষ একইভাবে ভালোবেসে আমাকে গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজকাজল আরেফিন অমিকাবিলা পলাশজিয়াউল হক পলাশব্যাচেলর পয়েন্টলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে

পরবর্তী

মেয়েদের আইপিএলে প্রতিপক্ষ জাহানারা-সালমা

পরবর্তী

মেয়েদের আইপিএলে প্রতিপক্ষ জাহানারা-সালমা

নদীতে ডুবিয়ে সাত বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT