চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন কেন্দ্রগুলো ব্যবহারে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
নদীর মধ্যে একটি মানুষ ছাতা নিয়ে বসে আছেন, পাহাড়ে ঘন সবুজ বন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৯ আগষ্ট থেকে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। সরকারের এই সিদ্ধান্ত সঠিকভাবে মেনে চলার জন্য ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ।

আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এক আয়োজনে তিনি এসব কথা বলেন।

জাবেদ আহমেদ বলেন, এই খাতের মাধ্যমে করোনা সংক্রমণ বাড়ছে এমন অভিযোগ যেনো করতে না পারে সেই চেষ্টা করতে হবে সবাইকে। এর জন্য তৈরি করা এসওপি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। না হলে আবারও বিপদের পড়ে যেতে পারে।

Banglabid

বাংলাদেশ এসোসিয়েশন এমিউজমেন্ট পার্ক এন্ড এট্রাকশনস বাপা সভাপতি শাহরিয়ার কামাল বলেন, সরকার যে বিশ্বাসের উপর পর্যটন কেন্দ্রগুলো খুলে দিয়েছে তা যেনো সবাই ধরে রাখতে চেষ্টা করে।

ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার টোয়াক এর সভাপতি এম রেজাউল করিম রেজা বলেন ট্যুরিজম বোর্ড যেনো মাঠ পর্যায়ের পর্যটন কর্মীদের খোঁজ খবর রাখে এবং ব্যাংক থেকে সহজে ঋণ পেতে পারে সেই সহযোগিতা করে।

বিডি ইনবাউন্ডের সভাপতি রেজাউল ইকরাম রাজু বলেন দীর্ঘদিন পরে খুলে দেওয়াতে খুশি হওয়ার কিছু নেই। কারণ দুঃসময়ে এই খাতের দিকে সরকার নজর দেয় নাই। তবে অন্যান্য খাতের মতো দাবি আদায়ে একটি সম্মিলিত প্লাটফর্ম গঠনের জন্য বলেন তিনি। তার দাবির প্রতি সমর্থন জানিয়ে টোয়াবের সভাপতি বলেন সরকারের সাথে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলার জন্য সব সংগঠন মিলে একটি ফেডারেশন গঠন করা উচিত। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত তাদের বার্তা পৌঁছাতে পারবেন।

Reneta

ট্যুরিজম ডেভেলপারস এসোসিয়েশন অব বাংলাদেশ টিডাব এর চেয়ারম্যান সৈয়দ হাবিব আলী বলেন তাদের দাবি দাওয়া প্রধানমন্ত্রীর কাছে যায়নি এ জন্য মন্ত্রণালয় ঠিকমতো ভূমিকা রাখতে পারেনি। এখন যেভাবে পর্যটন কেন্দ্র খুলেছে তা ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা যাতে না হয় তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রিয়াব এর সভাপতি খবির উদ্দিন আহমেদ বলেন গার্মেন্সসহ অন্য খাত যদি বন্ধ না থাকে তাহলে পর্যটন খাতও বন্ধ হতে পারবে না। এর জন্য সবাইকে এক হতে হবে। প্রয়োজনে প্রতিবাদি হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফেউজ্জামান সরকার যে ১ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন তাতে ট্যুর অপারেটরদের নাম অন্তর্ভুক্ত করা হয়, এসএমই লোন, বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করার জন্য ট্যুরিজম বোর্ডের সহায়তা চান।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলেন, ট্যাক্সের বিষয়টি সমাধানের জন্য একটি কমিশন গঠন করতে হবে। তারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। সরকারকে আস্থার মধ্যে নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। ৫০ শতাংশ ব্যবহার করা হবে এটি পর্যটন স্পটে কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে সবাইকে ভাবতে বলেন।

এসএমই কিভাবে ট্যুর অপারেটররা পেতে পারেন এ নিয়ে তিনি নিজে কথা বললেন প্রতিষ্ঠানে সঙ্গে আর প্রণোদনা পাওয়ার বিষয়ে মন্ত্রণালয় যথা স্থানে প্রস্তাব পাঠিয়েছে বলে জানান ট্যুরিজম বোর্ডের সিইও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটন কেন্দ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুব নেতৃত্ব এবং উদ্যোগের মাধ্যমে খাদ্য ব্যবস্থার পরিবর্তন করতে হবে

পরবর্তী

‘আঁই অরিজিনাল আওয়ামী লীগার’

পরবর্তী
স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আঁই অরিজিনাল আওয়ামী লীগার’

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও ২১৫ জনের মৃত্যু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT