চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের মৌসুমের টিকিট দিয়ে রিয়ালকে পিএসজির শীতল বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার অথবা কাইলিয়ান এমবাপে। ফুটবল বোদ্ধাদের ভবিষ্যৎবাণী, পরের মৌসুমে এই দুজনের অন্তত একজনকে রিয়াল মাদ্রিদের কাছে হারাবে পিএসজি। নাসের আল-খেলাফির তা ভাবতে বয়েই গেছে! চলতি মৌসুমের প্রায় অর্ধেক বাকি থাকতেই পরের মৌসুমের টিকিট ছাপিয়ে ফেলেছে তার মালিকানাধীন দলটি। নেইমার-এমবাপেকে জড়িয়ে রিয়ালের সঙ্গে চলা শীতল যুদ্ধে নিজের ক্ষমতা জানান দিতে এই টিকিটকেই ব্যবহার করেছেন ফরাসি ক্লাবটির কাতারি মালিক।

নাসের আল-খেলাফি বরাবরের মতোই বলে আসছেন, নেইমার কিংবা এমবাপেকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই তার। কিন্তু যতবারই এ কথা বলেছেন তিনি, ততবারই ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো ভেবেছে উল্টো। বেশিরভাগেরই প্রতিবেদন ছিল এমন, আতঙ্কিত হয়েই বোধহয় দুই তারকাকে আড়াল করতে চাইছেন খেলাফি!

গত মৌসুমে নেইমারকে জড়িয়ে রিয়াল কেন্দ্রিক গুঞ্জনে পালাবদল ঘটেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জায়গাটা নিয়েছেন ফরাসি বিস্ময় এমবাপে। জিনেদিন জিদানের সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাবর্তন, অনুশীলনে দেরি করে আসায় এমবাপের বিশাল অঙ্কের জরিমানা গোণাসহ ধরেই নেয়া হচ্ছে আগামী মৌসুমে রিয়ালে যোগ দিচ্ছেন এমবাপে।

মুখের কথায় কাজ হচ্ছে না দেখে সামনের মৌসুমের টিকিটকেই বেছে নিয়েছেন আল-খেলাফি। আগামী মৌসুমের টিকিটের প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে নেইমার ও এমবাপের ছবি। তাতে রিয়ালকে আড়ালে একটা বার্তাও দিলেন কাতারের ধনকুবের, ‘যতই চেষ্টা করো, দুজনকে ছাড়ছি না!’

ট্যাগ: কাইলিয়ান এমবাপেনেইমারপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গারা কি সারাদেশে ছড়িয়ে পড়ছে?

পরবর্তী

ওমর সানির ‘জোশ আড্ডা’য় নিরব

পরবর্তী

ওমর সানির 'জোশ আড্ডা'য় নিরব

সংঘবদ্ধ চক্রটি ৫০ হাজার টাকায় রোহিঙ্গা নারী পাচার করত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT