চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনির উদ্দেশে যে বার্তা দিলেন নচিকেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
নচিকেতা ও পরীমনি একসঙ্গে ছবি, বাংলাদেশি বিনোদন জগতের জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারামুক্ত চিত্রনায়িকা পরীমনি সাহস ফিরে পেতে চাইছেন। ফিরে পেতে চাইছেন আত্মবিশ্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন তাকে উদ্দেশ্য করে লেখা নিজের নানার একটি চিঠি শেয়ার করেছেন, তেমনি পশ্চিমবাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি শেয়ার করেও নিজের আত্মবিশ্বাসের পারদ সচল রাখতে দেখা গেছে এই নায়িকাকে।

আর আলোচিত নায়িকা পরীমনির ওয়ালে নিজের লেখা গান দেখে পাল্টা মন্তব্যও করেছেন জনপ্রিয় শিল্পী নচিকেতা। পরীমনির ওয়ালে তার গান শেয়ার করার প্রেক্ষিতেই আনন্দবাজার অনলাইন কথা বলে অসংখ্য জনপ্রিয় বাংলা গানের এই শিল্পীর সাথে।

পরীমনি সম্পর্কে নচিকেতার মন্তব্য, “আমার ব্যক্তিগতভাবে পরীমনিকে ভাল লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন। দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন তিনি।”

Banglabid

পরীর ওয়ালে নিজের গান, সেই প্রসঙ্গেও কথা বলেন নচিকেতা। তিনি বলেন, ‘আমি জানি পরীমনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি তার অনুপ্রেরণা জেনে ভাল লাগছে।’

পাশাপাশি তিনি এও বলেন, সবার বোঝা উচিত, অভিনেত্রীরও ‘না’ বলার অধিকার আছে। সেই ‘না’ উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা তার দোষ নয়। সমাজের দোষ।

নচিকেতা মনে করেন, সমাজের এই ধারা সব জায়গাতেই সমান। শুধু বাংলাদেশ নয়, ভারতের ছবিও এক। নইলে নুসরাত জাহানকে নিয়ে এত বিতর্ক তৈরি হত না।

Reneta

নচিকেতা উদাহরণ টেনে ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মালা সিন্‌হার কথা জানান। বলেন, সেই সময় তাকে শুনতে হয়েছিল, তার যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে উপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাদের নীচে নামিয়েছে।

পরীমনিকে নচিকেতার খোলা বার্তা, ‘আপনাকে পূর্ণ সমর্থন জানাই। সব সময় পাশে আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ বাজারকলকাতাগানচিঠিনচিকেতানাটকপরীমনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইজাজ মিলনের কথায় গাইলেন মনির খান

পরবর্তী

অভিনেতার গাড়ির ধাক্কায় আহত পথচারী

পরবর্তী
অভিনেতার গাড়ির ধাক্কায় আহত পথচারীর ছবি, সড়ক দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতার গাড়ির ধাক্কায় আহত পথচারী

আইইউসিএন সম্মেলনে বক্তা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইইউসিএন সম্মেলনে ১৭ মিলিয়ন ইউরোর ফান্ড ঘোষণা

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT