চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা দিতে গিয়ে প্রাণ দিলো কিশোর রিফাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পরীক্ষা দিতে যাচ্ছিলো রিফাত, কিন্তু পথেই তাকে দিতে হলো প্রাণ। রিক্সায় করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে বাস চাপায় নিহত হয় রিফাত তালুকদার। সেখানেই মারা যায় রিকশাচালকও। গুরুতর আহত অবস্থায় রিফাতের মামা জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুন্সীগঞ্জে এমন দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া মহাসড়ক ২ ঘন্টা বন্ধ করে রাখে জনতা। পরে সোয়া ১১টায় আবার যান চলাচল শুরু হয়। 

পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় রামেরখোলায় সোমবার সকাল সোয়া ৯টায় বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী রিফাত তালুকদার (১২) নিহত হয়। তাকে বহনকারী রিক্সা চালক আয়নালউদ্দিনও সেখানেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় রিফাতের মামা জিসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিবাদে উত্তেজিত জনতা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ৫/৭টি যান ভাঙচুর করে। 

রিফাত রাজানগরের তেঘুরিয়া গ্রামের রিপন আহম্মেদ পুত্র। সে রাজানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রিক্সায় করে বাড়ি থেকে কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পেছন থেকে বাসটি চাপা দেয়।  ঘাতক মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসটি পালিয়ে যায়।

Banglabid

সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কটি সচল করার আপ্রাণ চেষ্টা চালায়। সড়কটি বন্ধ থাকায় অন্যান্য জেএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে সমস্যা পোহাতে হয়। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী

কিউইদের গুড়িয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

পরবর্তী

কিউইদের গুড়িয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

'পরম করুনাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT