চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম দফায় ভাসানচরে যাচ্ছে আরও প্রায় ৩ হাজার রোহিঙ্গা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৩১ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ভিড়, বাংলাদেশে নতুন স্থানান্তর প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে রোহিঙ্গাদের পঞ্চম দল। মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছেছে তাদের প্রায় ২ হাজার সদস্য।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামশুদ্দোজা নয়ন জানান: এবারও প্রায় ৩ হাজারের মতো রোহিঙ্গা স্থানান্তর হচ্ছে। আগামী দু’দিনে দু’ভাগে বিভক্ত করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, রাতে রোহিঙ্গারা চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে অবস্থান করবে। বুধবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব পয়েন্ট থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেবে। দুপুর নাগাদ তাদের ভাসানচরে পৌঁছার কথা।

একইভাবে পরদিন বৃহস্পতিবার দুপুর নাগাদ ভাসানচরে পৌঁছবে পঞ্চম দলের অবশিষ্ট রোহিঙ্গারা।

গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই স্থানান্তর প্রক্রিয়ায় ইতোপুর্বে ৪ দফায় কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে ভাসানচর আশ্রয়ন প্রকল্পে পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার রোহিঙ্গা।

মিয়ানমার থেকে বলপুর্বক বাস্তুচ্যুত হয়ে ১০ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন কক্সবাজারের ক্যাম্পগুলোতে। সেখান থেকে প্রায় ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য প্রস্তুত করা ভাসানচর আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার।

ট্যাগ: ভাসানচররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশতাকের মৃত্যু নিয়ে বিদেশিদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: তথ্যমন্ত্রী

পরবর্তী

মারা গেছেন শিল্পী জানে আলম

পরবর্তী
শিল্পী জানে আলমের ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন শিল্পী জানে আলম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তার করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সতর্ক না হলে করোনা আবার শক্তিশালী হয়ে উঠতে পারে

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT