চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়ন বন্ড তৈরির কারখানা বন্ধ হবে কি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A
রিফাত হত্যা-মামলা-মিন্নির জামিন

বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা নতুন করে পুরো সমাজকে নাড়া দিয়েছে। এ হত্যাকাণ্ডে শুরু থেকেই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমসহ সবাই চেয়েছিল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি।

এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর খুনিদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, হাইকোর্টের ভূমিকাসহ নানা কারণে এই হত্যাকাণ্ড আলোচিত হয়ে উঠেছিল। এর মধ্যেই খবর আসলো রিফাত শরীফ হত্যার ঘটনায় প্রধান আসামী নয়ন বন্ড পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

এবার হাইকোর্ট এ বিষয়েও কথা বলেছেন। রিফাত হত্যা মামলার অগ্রগতি জানানোর সময় হাইকোর্ট বলেছেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না।’ উচ্চ আদালতের এই অবস্থানের সঙ্গে আমরা একমত পোষণ করছি।

Banglabid

আমরা সবসময়ই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ‍বিরুদ্ধে কথা বলে আসছি। কারণ, এ ধরনের হত্যাকাণ্ড বৈধতা পেলে বিচারহীনতার সুযোগে তা ব্যক্তি স্বার্থেও যে ব্যবহার হতে পারে সেই ভয়ঙ্কর উদাহরণ আমরা ইতোমধ্যে দেখেছি। তাই এ ধরনের হত্যাকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয়।

বরগুনার ঘটনায় আদালত আরও বলেছেন: ‘একদিনেই এই নয়ন বন্ড তৈরি হয়নি। তাকে লালন করা হয়েছে। ক্রিমিনাল বানানো হয়েছে।’ আদালতের এই বক্তব্য যথার্থ।

রিফাত হত্যাকাণ্ডের পর সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন এসেছে। নয়নের প্রশ্রয়দাতা হিসেবে প্রভাবশালীদের নাম এসেছে। এছাড়া নয়ন বন্ডের সহযোগী হিসেবে যারা রিফাতকে কুপিয়েছিল, তাদের কয়েকজনও রাজনৈতিকভাবে প্রভাবশালী এক নেতার ঘনিষ্ঠ বলেই জানা গেছে।

Reneta

এছাড়া নয়ন বন্ডের অপরাধের মাত্রা একদিনেই এই পর্যায়ে আসেনি। এর আগেও নয়নের অপরাধ প্রকাশ পেয়েছে। কিন্তু তখন তাকে দমাতে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভিন্ন ঘটনায় দেশের নানা স্থানে প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও যথাযথ ভূমিকা পালন করতে হবে। তাহলে নতুন করে কোনো নয়ন বন্ড তৈরির পথ যেমন বন্ধ হবে, তেমনই বেঁচে যাবে আরও অনেক রিফাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নয়ন বন্ডবরগুনা হত্যাকাণ্ডরিফাত শরীফ হত্যাসম্পাদকীয়হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে: শিল্পমন্ত্রী

পরবর্তী

‘গ্রামের দিকে ক্যামেরা তাক করলে আমার বুক ভরে যায়’

পরবর্তী

‘গ্রামের দিকে ক্যামেরা তাক করলে আমার বুক ভরে যায়’

ক্রিকেটারদের হৃদয়কে কেন রক্তাক্ত করা?

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT