চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়বড়ে ওপেনিংয়ে ব্যতিক্রম মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে ফেরেন সৌম্য। বার কয়েক জীবন পেয়েও থাকতে পারেননি ইমরুল। যতক্ষণ ছিলেন, এতটুকু সাবলীল মনে হয়নি তাকে। দুই ওপেনারের এমন ব্যাটিংয়ের দিনে ব্যতিক্রম মুমিনুল হক। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক তুলে নিয়েছেন।

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৫।

সৌম্য এদিন প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন। কেমার রোচের অফস্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন। বেরিয়ে যাওয়া বল ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে চলে যায়। এক বছর পর সাদা পোশাকে খেলতে নেমে শূন্য রানে আউট হতে হয় এই ওপেনারকে।

লাঞ্চের ঠিক আগে ইমরুল শর্টলেগে ক্যাচ দিয়ে পথ ধরেন। যাওয়ার আগে ৮৭ বলে ৪৪ করে যান। মুমিনুল হক ৬৯ বলে ৭ চারে পঞ্চাশে পৌঁছান।

ওয়েস্ট ইন্ডিজ দুই পেসার নিয়ে নামলেও বাংলাদেশ খেলাচ্ছে এক পেসার। সঙ্গে চার স্পিনার।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

এক সিরিজ পর টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন সাকিব। তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা কেটে গেছে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেন সবশেষ সিরিজ। একই প্রতিপক্ষের সঙ্গে এবার ঘরের মাঠে ফেরা তার।

জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকলেও খেলা হয়নি নাঈমের। বছরের শেষ দিকে জাতীয় লিগের শেষ রাউন্ডে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে আবার টেস্ট দলে ডাক পান চট্টগ্রামের ছেলে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই উইকেট নিয়ে দেন আস্থার প্রতিদান। এরপর ঘরের মাঠেই অভিষেক। নাঈম বাংলাদেশের ৯৩তম ক্রিকেটার যার মাথায় উঠল টেস্ট ক্যাপ।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনভাবে কাজ করার নির্দেশ ইসির

পরবর্তী

গত দশ বছরের উন্নয়নের বিচারের ভার জনগণের: প্রধানমন্ত্রী

পরবর্তী

গত দশ বছরের উন্নয়নের বিচারের ভার জনগণের: প্রধানমন্ত্রী

সিইসি-নির্বাচন কমিশন-তফসিল ঘোষণা

ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশ ইসির

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT