চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা জিতলো, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

নির্বাচনের আগে দেশের অলিগলি, শহর, বন্দর, গ্রামে সবখানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় একটি গান ব্যবহার হতো। ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’!

এই গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়েছিল ওই গানে। নৌকা জয় পেয়েছে। তাই এ গানের রূপকারদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি গণভবনে পিঠা উৎসবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন বহুল আলোচিত ‘জয়বাংলা’ গানের সদস্যরা। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে পুরো টিম বেশ উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে গানটির গীতিকার তৌহিদ হোসেন জানান, ‘একটি গান পুরো দেশের জনগণকে আনন্দিত করতে পারে। সত্যিই প্রশংসনীয়। এমনই মন্তব্যে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশকে এগিয়ে নিতে আগামীতেও আমরা নতুন নতুন গান উপহার দিতে পারবো। আমার পুরো টিম বিশেষ করে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের প্রতি কৃতজ্ঞ।’

Banglabid

দেশব্যাপী গানটি ভাইরালও হয়েছে। অনেকে এটিকে রিংটোন হিসেবেও ব্যবহার করছেন। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটির সঙ্গে নেচে ফ্লাশমব তৈরি করেছেন। গানটি প্রসঙ্গে তৌহিদ হোসেনে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি। এমন অভাবনীয় সাড়া পাবো ভাবতেই পারিনি।

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে গানটি ভালো ভূমিকা রাখছে বলে আমি বিশ্বাস করি।’ তৌহিদ হোসেনের মতে, এক গানে সরকারের সাফল্য তুলে ধরা সম্ভব নয়। তবুও তিনি চেষ্টা করেছেন এবং সে চেষ্টাকে দেশবাসী সাদরে গ্রহণ করেছে। তিনি বলেন, ‘গানটি আমরা নিজেদের ভালো লাগার জায়গা থেকে তৈরি করে ইউটিউবে প্রকাশ করেছিলাম। বাকীটা ইতিহাস। দ্রুতই এটি ছড়িয়ে যায় সর্বত্র। আওয়ামী লীগের অনেক জনপ্রিয় নেতারাও এটিকে শেয়ার দিয়েছেন, ফোনের রিংটোন করে নিয়েছেন। অন্য দলের বন্ধুরাও গানটির প্রশংসা করছেন। এটা সত্যি আনন্দের।’

প্রথম গানটির সাড়া পাওয়ার পরই এর সিক্যুয়াল ‘জিতলো আবার নৌকা’ গানটি প্রকাশ করা হয়। এই গানটিও রীতিমত আলোড়ন তুলেছে।

Reneta

‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ শীর্ষক গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। এর সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন মোহাম্মাদ হৃদয়। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়বাংলানৌকাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি ও আনন্দ মিছিল

পরবর্তী

বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ ফেরত পাওয়ার নতুন আশা

পরবর্তী
রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ ফেরত পাওয়ার নতুন আশা

ছবি: বিসিবি

‘সাকিবদের দেখে মনে হয়েছে ইপিএল খেলছে’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT