চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে ২৫০ শয্যা হাসপাতালের প্রবেশদ্বার ও রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে মোটরসাইকেল ও বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে রেদোয়ান হোসেন মিশু তফদার (২৩) নামের একজন সেনাসদস্য নিহত হয়েছেন। ঘটনায় মো. শরীফ হোসেন (২৭) নামের একজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যানঘাট-সুবর্ণচর সড়কের আব্দুল্যা মিয়ারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দলপুর এলাকার হুমায়ন কবিরের ছেলে। তিনি ৮ সিগন্যাল ব্যাটালিয়ান সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। আহত শরীফ হোসেন নিহত মিশুর ভগ্নিপতি, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ৫দিনের ছুটিতে নোয়াখালীতে আসেন সেনা সদস্য রেদোয়ান। শনিবার সকালে চাটখিল থেকে সুবর্ণচরের জোবায়ের বাজারে সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পে যান তিনি। কাজ শেষ করে নিজের ভগ্নিপতি শরীফসহ মোটরসাইকেলযোগে চাটখিলের উদ্দেশে রওনা করেন। পথে তাদের মোটরসাইকেলটি আব্দুল্যা মিয়ারহাট এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রেদোয়ান ও শরীফ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম জানান, দূর্ঘটনায় নিহত সেনা সদস্যের মাথায় আঘাত লেগেছিল। আহত ব্যক্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ট্যাগ: নোয়াখালীসড়ক দুর্ঘটনাসেনাসদস্য নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিনের মত আবারও বিক্ষোভে শিক্ষার্থীরা

পরবর্তী

বলে থুতু লাগিয়ে ‘অন্যায় সুবিধা’ নিলেন হাসান!

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার হাসান বলছেন বা ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলে থুতু লাগিয়ে ‘অন্যায় সুবিধা’ নিলেন হাসান!

নদীতে নৌকা চালাচ্ছেন পর্যটক ও পর্যবেক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনীল অর্থনীতি নিয়ে গবেষণায় সিভাসু

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT