চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলে থুতু লাগিয়ে ‘অন্যায় সুবিধা’ নিলেন হাসান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: মুখ থেকে থুতু বের করে বলে হালকা ঘষলেন হাসান আলি। পরের ডেলিভারিতে ডানহাতি পেসার পেলেন বিস্ময়কর ইনসুইং। বোল্ড হয়ে গেলেন ইয়াসির আলি। টিভি রিপ্লেতে ধরা পড়ে হাসানের অন্যায় সুবিধা নেয়ার দৃশ্যটি।

হাসানের বোলিং তোপে বাংলাদেশ গুটিয়ে গেছে ৩৩০ রানে। ডানহাতি পেসার শিকার করেছেন ৫ উইকেট। তবে করোনাকালে বলে থুতুর ব্যবহার করে বিতর্কে জড়ালেন।

বলের উজ্জ্বলতা বাড়াতে ও বাড়তি সুইং আদায় করতে বলে থুতু ও লালা ব্যবহার করেন বোলাররা। করোনাকালে এই কাজকে অনুৎসাহিত করছে আইসিসি।

২০২০ সালের ৯ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা ম্যাচ চলাকালীন বলে থুতু ব্যবহার করতে পারবে না। কেউ যদি অভ্যাসবশত ভুলে ব্যবহার করে ফেলেন, তাহলে আম্পায়াররা সর্তক করে দেবেন। সর্তক করার পরও একই কাজ বারবার করলে ব্যাটিং দলকে পাঁচ রান দিয়ে দেয়া হবে। প্রতি ইনিংসে একটি দলকে সর্বোচ্চ দুইবার সর্তক করা হবে। থুতু ব্যবহার হলে সেটি ভালোভাবে মুছে, আবার খেলা শুরু করতে হবে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ কন্ডিশনেও আইসিসির নতুন নিয়মের বিষয়টি উল্লেখ ছিল। হাসান থুতু লাগানোর পর বল পরিষ্কার করেছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT