চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডসে সব বৈদ্যুতিক ট্রেন চলছে বায়ুশক্তিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

নেদারল্যান্ডসের সবগুলো বৈদ্যুতিক ট্রেন এখন চলছে বায়ুশক্তিতে। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠান এনএস-এর মুখপাত্র টন বুন জানান, ১ জানুয়ারি থেকে মোট বৈদ্যুতিক রেলগাড়ির ১শ’ ভাগই বায়ুশক্তির মাধ্যমে চালানো হচ্ছে।

দু’বছর আগে এনএসের দেয়া ডাকা টেন্ডার পায় ডাচ বিদ্যুৎ কোম্পানি এনেকো। সেই টেন্ডারের অধীনে প্রতিষ্ঠান দু’টি ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। টেন্ডার অনুসারে, ২০১৮ সালের জানুয়ারিতে সব এনএস ট্রেন বায়ুশক্তি পরিচালিত হবে।

“সুতরাং দেখা যাচ্ছে, আমরা আমাদের লক্ষ্য পরিকল্পনার সময়সীমা থেকে এক বছর আগেই অর্জন করে ফেলেছি,” বলেন বুন।

Banglabid

নেদারল্যান্ডসের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উপকূলের কাছাকাছি এলাকাগুলোতে নতুন নতুন বায়ুবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় বায়ুবিদ্যুৎ চালিত এনএস ট্রেন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

একটি যৌথ ওয়েবসাইটে এনেকো এবং এনএস বলেছে, এর মাধ্যমে “বিশ্বে প্রথমবারের মতো” প্রায় ৬ লাখ যাত্রী প্রতিদিন বায়ুশক্তির সাহায্যে যাতায়াত করছে। এনএস প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার ট্রিপ পরিচালনা করেন।

একটি উইন্ডমিল বা বায়ুকল এক ঘণ্টা চালু থেকে একটি ট্রেন ১২০ মাইল পর্যন্ত চলার মতো বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এভাবে চলতে থাকলে ২০০৫ সালের তুলনায় যাত্রীপ্রতি শক্তির খরচ আরও ৩৫ শতাংশ কমিয়ে আনা যাবে বলে আশা করছে এনএস এবং এনেকো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডসবিদ্যুৎ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে শিশু নিহত

পরবর্তী

টেস্টেও সেই টি-২০’র তামিম

পরবর্তী

টেস্টেও সেই টি-২০’র তামিম

ট্রাম্পের আক্রমণের শিকার সিএনএন-বাজফিড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT