হোক সেটা টি-২০, ওয়ানডে কিংবা টেস্ট ক্রিকেট। তিনি যখন ক্রিজে ব্যাট চলবে একই আক্রমণাত্মক ধাচে। হ্যাঁ, ঠিক তাই। তিনি বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। টেস্টে আরও একবার দেখা গেলে সেই টি-২০’র তামিমকে।
ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্টের প্রথমদিন ব্যাটে নেমেই ঝড় তুললেন তামিম। এদিন ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি তোলেন মাত্র ৪৮ বলে।
তবে ৪৮ বলে হাফসেঞ্চুরির পর ৫০ বলে ৫৬ রান করে আউট হন তিনি! এর মাঝে ৪৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। ১১টি চার হাঁকিয়েছেন টাইগার ওপেনার।
দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তামিম যখন আউট, দলের রান তখন ৬০। তার মধ্যে ৫৬ রানই তামিমের। অন্য ওপেনার ইমরুল কায়েস আউট হন ১ রান করে।
এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ৮ ম্যাচের ১৩ ইনিংসে তামিমের ৬টি পঞ্চাশোর্ধ ইনিংস আছে। তবে তিন অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। আজ আরও একবার সুযোগ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেননি।
এই বাঁহাতি ওপেনার আউট হন ইনিংসের ১৫তম ওভারের দ্বিতীয় বলে টেন বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে।
২০০৮ সালে ডানেডিন টেস্টে ৫৩ এবং ৮৪, ২০১০ সালে হ্যামিল্টনে ৬৮, ২০১৩ সালে ঢাকা টেস্টে ৯৫ এবং ৭০ এবং আজ শুরু হওয়া ওয়েলিংটন টেস্টে ৫৬।










