চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডস’এ বোরকা পরায় আংশিক নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ২২, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নেদারল্যান্ডসের মন্ত্রী সভায় নারীদের স্কুল, হাসপাতাল,পাবলিক ট্রান্সপোর্টসহ বিভিন্ন জায়গায় বোরকা পরার ওপর আংশিক নিষেধাজ্ঞা জারির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক রুটে শুক্রবার সাংবাদিকদের জানান, এই নিষেধাজ্ঞা রাস্তায় বোরকা পরার ওপর জারি করা হয়নি। কিন্তু কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় স্থানে যেখানে চেহারা দেখাটা প্রয়োজন হয়ে পড়ে সে সব স্থানের জন্য জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, মানুষের পোশাক পরার স্বাধীনতার সঙ্গে পারস্পারিক ও সহজ যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটি সামঞ্জস্য আনার চেষ্টা করছে সরকার ।

তিনি বলেন, ডাচ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ মন্ত্রী রোনাল্ড প্লাসট্রাক দ্বারা সূচিত এই বিলের পিছনে কোনো ধর্মীয় পটভূমি নেই।

পূর্বের সরকার রাস্তায় নারীদের বোরকা পড়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যা ইসলাম বিরোধী সংস্থা গ্রিট উইল্ডার্স দ্বারা সমর্থিত ছিল। ডাচ প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেবে। সাংবাদিকদের তিনি বলেন, সব পাবলিক স্থানে এই নিষেধাজ্ঞা জারি করার কোনো প্রয়োজন তিনি দেখেননা।

বিভিন্ন সম্প্রচারকারী সংস্থার মতে নেদারল্যান্ডের ৫০০ জনের মধ্যে প্রায় ১০০ জন নারী শুধু বিভিন্ন অনুষ্ঠানের সময় বোরকা পরে থাকে।

Reneta

ফ্রান্স ও বেলজিয়ামে পাবলিক স্থানে নারীদের বোরকা পরার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সব দেশে নারীদের বোরকা পরার ওপর এই নিষেধাজ্ঞা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেদারল্যান্ডসবোরকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT