চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার–কাভানিরা দাঁড়াতেই দিলেন না বায়ার্নকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার ও কাভানি একসঙ্গে উদযাপন করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার–কাভানির ‘ইগো’ ঝামেলায় পিএসজি একটু বিপাকেই পড়েছিল। লিগে গত ম্যাচে পয়েন্টও হারিয়েছে দলটি। সেই ম্যাচে নেইমার ছিলেন না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে নেইমার ফিরলেন, গোলও পেলেন। গোল পেলেন এডিনসন কাভানিও। সঙ্গে নেইমার–কাভানির ‘ইগো’ দ্বন্দ্বের আরেক চরিত্র দানি আলভেজের গোলে দাঁড়াতেই পারেনি জার্মান জায়ান্টরা।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির শিষ্যরা। আলভেজ, নেইমার, কাভানির গোলের রাতে দুটিতে অবদান রেখে পিএসজির জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন কাইলিয়ান এমবাপেও।

ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে পিএসজির শুরুটা হয়েছে দাপটের সঙ্গেই। দর্শকরা নড়েচড়ে বসার আগেই প্যারিসের দলটির ব্রাজিলিয়ান তেজ টের পেয়েছে বায়ার্ন। নেইমার-আলভেজের মেলবন্ধনে দ্বিতীয় মিনিটেই গোল পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে জটলার সুড়ঙ্গ দিয়ে নেইমার বল ঠেলে দেন ডানপ্রান্তে আনমার্কিং স্বদেশীকে। সেটি থেকে অতিথি গোলরক্ষক উলরিখের পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে ঘরের মাঠের দর্শকদের আনন্দে ভাসান রাইটব্যাক আলভেজ।

Banglabid

শুরুর ধাক্কা কাটিয়ে আক্রমণে উঠেছে বায়ার্নও। ১২ মিনিটে জোসুয়া কিমিচের নেয়া কর্নার থেকে পাওয়া বলে পা ছুঁয়েও জালে জড়াতে ব্যর্থ হন থমাস মুলার। ১৮ মিনিটে ২৫ গজ দূর থেকে জাভি মার্টিনেজের জোড়াল শট কোনভাবে ঠেকিয়ে ত্রাতা স্বাগতিক গোলরক্ষক আরেওলা।

ম্যাচের ২৭ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ হারিয়েছেন এডিনসন কাভানি। এমবাপের বাড়িয়ে দেওয়া বল জোরাল শটে বায়ার্নের বাঁ-বারের গা ঘেঁষে বাইরে পাঠিয়েছেন উরুগুয়ে ফরোয়ার্ড।

কাভানি সুযোগ হাতছাড়ার শোধ তুলেছেন চার মিনিট পরেই। ডি-বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের করা ব্যাকপাস থেকে বায়ার্ন গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল জড়িয়েছেন। ৩১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করা গোল সেটি।

Reneta

তবে গোল ছাপিয়ে স্বাগতিক দর্শকদের মন কেড়েছে গোল উদযাপন ভঙ্গিই। কাভানির সঙ্গে নেইমারের উষ্ণ আলিঙ্গন বার্তা দিয়েছে পেনাল্টি, ফ্রি-কিক নিয়ে সমস্ত দ্বন্দ্ব ভুলে যাওয়ার!

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে পরপর গোলের সুযোগ হারিয়েছে বায়ার্ন-পিএসজি দুদলই। প্রথমে কিমিচের কর্নার থেকে মার্টিনেজের মাথা ছোঁয়া বল গোললাইন থেকে ফিরিয়েছেন আলভেজ। সেখান থেকে পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও বল মাঠের বাইরে পাঠিয়েছেন নেইমার।

ম্যাচের ৬৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন নেইমার। দারুণ ড্রিবলিং করে গড়া আক্রমণে পেনাল্টি বক্স থেকে এমবাপের শট বায়ার্ন ডিফেন্ডার ঠেকিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সেখান থেকে আলতো টোকায় জালে বল জড়িয়ে বায়ার্নকে ৩-০তে পিছিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্যারিসের ক্লাবটির হয়ে ৬ গোল হয়ে গেল নেইমারের।

ম্যাচের ৬৭ মিনিটে অফসাইডের কারণে একটি গোল বাতিল হলে ফেরার আশাও শেষ হয়ে যায় বায়ার্নের। শেষ মিনিটগুলোতে আরও দুটি সহজ সুযোগ হাতছাড়া না হলে অন্তত একটি গোল নিয়ে ফিরতে পারতো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ে গ্রুপ ‘বি’তে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে পিএসজি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। রাতের আরেক ম্যাচে আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে স্কটিশ ক্লাব সেল্টিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাভানি-নেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আত্মঘাতী গোলে মান বাঁচল বার্সার

পরবর্তী

বন্যা দুর্গত এলাকায় কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া ব্যাংকগুলোকে ছাড়

পরবর্তী
কুড়িগ্রামে বন্যায় নিমজ্জিত গ্রাম ও বাড়ি, পানি প্রবাহিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা দুর্গত এলাকায় কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া ব্যাংকগুলোকে ছাড়

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT