চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের জন্য বার্সার দরজা খোলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শুক্রবার ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের পর সাংবাদিকরা নেইমারকে জিজ্ঞেস করে বসেন, ‘বার্সেলোনাতে ফেরত যেতে চান কিনা?’

জবাবে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কোনো উত্তর করেননি ঠিকই, কিন্তু তার ঠোঁটের হাল্কা হাসিই যেন জবাব দিয়েছে ওই প্রশ্নের। মনের ভেতর পুরনো ক্লাবের প্রতি যে একটা ভালোবাসা এখনো লুকনো বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের, সেটা বুঝতে দেরি হয়নি সংবাদমাধ্যম কর্মীদেরও।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। প্যারিসে পা দিয়ে পুরনো ক্লাবকে জড়িয়ে অনেক অভিমানের কথাই বলেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অনেক চেষ্টা সত্ত্বেও তাকে ধরে রাখতে না পারার পেছনে মূল কারণটা ছিল নেইমারের বার্সা না থাকতে চাওয়ার ইচ্ছাই। তবে তার এমনভাবে চলে যাওয়াকে অপমান হিসেবেই মনে করেন অনেক বার্সাকর্তা।

Banglabid

সেই বরফ যে গলতেও শুরু করেছে বার্সার স্পোর্টিং ডিরেক্টর পেপ সেগুরার কথায় তা স্পষ্ট। সেগুরা এটিও জানাতে ভোলেননি ক্লাব কোনভাবেই স্বপ্রণোদিত হয়ে নেইমারকে আনতে চাইবে না। ফিরতে চাইলে নেইমারকেই এগিয়ে আসতে হবে, ‘আমরা বিশ্বাস করি, আমাদের অপমান সত্ত্বেও; ফিরতে হলে নেইমারকেই সব করতে হবে এবং তার দিক থেকেই এগিয়ে আসতে হবে।’

নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন আরও জোরাল হয়েছে ডন ব্যালনের এক প্রতিবেদনের কারণে। ব্রাজিলিয়ান তারকা নাকি সতীর্থদের জানিয়েছেন, সার্জিও রামোস যে দলে আছেন সেই দলে কোনভাবেই খেলতে রাজি নন তিনি! রামোস রিয়াল মাদ্রিদের অধিনায়ক। অর্থাৎ, লস ব্লাঙ্কোসদের হয়ে খেলার যে ইচ্ছে নেই তার ডন ব্যালনের ইঙ্গিত সেদিকেই।

রিয়ালে যদি না খেলেন, তবে নেইমারের জন্য একটি দলই বাকি থাকল তাকে স্পেনে ফেরানোর জন্য। দলটি বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, গত গ্রীষ্মে বার্সায় ফেরার ইচ্ছে জানিয়েছিলেন নেইমার। সামনের গ্রীষ্মের দলবদলে আবারও ফিরতে আকুতি জানাবেন পুরনো ক্লাবের কাছে। সেক্ষেত্রে যে দামে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন তার থেকে দাম একটু এদিক-সেদিক হতে পারে বলেও ইঙ্গিত করেছে মার্কা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্নো সাইট বন্ধের নির্দেশ

পরবর্তী

প্রস্তুতি ম্যাচে রান করে টেস্ট দলে সাদমান

পরবর্তী

প্রস্তুতি ম্যাচে রান করে টেস্ট দলে সাদমান

'ঘ' ইউনিটের পুনঃপরীক্ষায় ৬ হাজার ২৯৫ জন ফেল

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা, রাজি এ ফরোয়ার্ড

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT