আদালত

পর্নো সাইট বন্ধের নির্দেশ

পর্নো সাইট

পর্নোগ্রাফির সব ওয়েবসাইট আগামী ছয় মাসের জন্য বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে সকল পর্নো সাইট স্থায়ীভাবে বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেন জাতীয় পরিচয়পত্র ব্যবহার নিশ্চিত করা হবে না এবং মোবাইল অপারেটরগুলোর স্বল্পমেয়াদি অফার কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, বিটিআরসি ও পাঁচটি মোবাইল অপারেটর কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১১ অক্টোবর ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে পর্নো সাইট বন্ধের নির্দেশনাসহ এসংক্রান্ত একটি রিট করা হয়।

সে রিট শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

বিষয়:পর্নো পর্নো সাইট বিটিআরসি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…