চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ‘ভালো’ পরামর্শ দিয়ে ঝামেলায় ফ্যাবিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও ফ্যাবিও ফুটবল মাঠে, আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্ভাবনাময় হয়েও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের ঝুলিতে নেই ব্যালন ডি’অর। তিনি কেন তা জিততে পারেননি— তার একগুচ্ছ কারণ বলার পাশাপাশি ‘ভালো’ কিছু পরামর্শও রেখেছিলেন সাবেক ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ফ্যাবিও অরেলিও। কিন্তু তিনি কি জানতেন— নেইমারের ভালো চেয়ে ঝামেলা পড়তে হবে? শেষ পর্যন্ত তাই হয়েছে।

সাবেকের এমন পরামর্শ ভালো লাগেনি ব্রাজিলের অধিনায়ক নেইমারের। নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলায় চটেছেন এই ফরোয়ার্ড। মেজাজ হারিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে তার খেলোয়াড়ি জীবনের কৃত্বিত্বের কথা পোস্ট করেছেন। হাসির ইমোজি দিয়ে বিষয়টি হালকা করার চেষ্টাও করেছেন।

পিএসজি স্ট্রাইকার পরে এক ভিডিও বার্তায় ফ্যাবিও অরেলিও’র উদ্দেশে বলেছেন, ‘সাবেক এসব খেলোয়াড়দের দেখে ক্লান্ত। উনারা সেখানে আছেন এবং শুধু কথা বলার জন্য মুখ খুলেন। পাঁচ মিনিটের এক সাক্ষাৎকারে মানুষের জীবন সম্পর্কে তিনি বলে ফেলেছেন। আপনি সমালোচনা করতে চাইলে করুন। কিন্তু এভাবে কথা বলা উচিত নয়।’

Banglabid

ঠিক কী বলেছিলেন ফ্যাবিও অরেলিও
গোলডটকমকে দেয়া সাক্ষাৎকারে সাবেক লিভারপুল ও ব্রাজিলিয়ান রক্ষণভাগের খেলোয়াড় ফ্যাবিও নেইমারকে নিয়ে সমালোচনায় মেতেছিলেন। পিএসজি ফরোয়ার্ডের খুটিনাটি সব বিষয় বলার পাশাপাশি তার ব্যালন ডি’অর না জেতার কারণও জানিয়েছেন।

ফ্যাবিও বলেছেন, ‘সবসময় বলি, যদি নেইমার হতাম তবে খুব হতাশ হবো। তার উচ্চাকাঙ্ক্ষা, গুণমান এবং প্রতিভার জন্য তিনি কখনও ব্যালন ডি’অর জিতেনি, তা ভুল মনে হচ্ছে। এটা পাওয়ার পূর্ণ সামর্থ্য তার আছে। কিন্তু জানি না কী হয়েছে। হয়ত তার কাছে খেলার চেয়ে অন্যকিছু বেশি গুরুত্বপূর্ণ, আমি জানি না? ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখেন, তারা ১০ বা ১৫ বছর শীর্ষে ছিলেন।’

নেইমারের ব্যক্তিজীবনের ঝামেলাগুলো টেনে ফ্যাবিও বলেন, ‘মাঠের বাইরের কোনো সমস্যার কথা কখনওই শুনবেন না। কিন্তু নেইমার এসব ক্ষেত্রে সবসময় জড়িত থাকেন। তার এসব থেকে দূরে থাকা উচিত। কারণ সে আশ্চর্যজনক কিছু করতে সক্ষম।’

Reneta

‘হয়ত এখন এই বয়সে নিজের যত্ন না নিলে পরবর্তীতে আপনাকেই এটি তাড়িয়ে বেড়াবে। তবে তিনি এখনও নেইমার। আপনার ভাবনার বাইরের কিছু করতে এখনও তিনি পারবেন। কিন্তু বর্তমানে তার ফিটনেস আগের মতো নেই। নেইমার শীর্ষ খেলোয়াড়, তবে তিনি আরও কিছু করতে পারেন।’— বলেছেন ফ্যাবিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিব্যালন ডি”অরব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদের জন্য যারা কাজ করছে তাদের সাধুবাদ: শিক্ষা উপমন্ত্রী

পরবর্তী

মুজিবনগর সরকার সম্পর্কে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে আহ্বান তথ্যমন্ত্রীর

পরবর্তী
তথ্যমন্ত্রীর মুজিবনগর সরকার বিষয়ক সচেতনতায় বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিবনগর সরকার সম্পর্কে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলাদেশে অ্যাম্বুলেন্সের উপর হামলা ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বুলেন্সও রেহাই পায়নি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT