চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে জাতীয় দলে চায় না ব্রাজিলিয়ানরাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ০১, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ নিষিদ্ধ। তিন ম্যাচ থেকে আট ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ ঝুলে আছে লিগ ওয়ানেও। দিনকে দিন নেতিবাচক সংবাদে শিরোনাম হওয়া নেইমারকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর। দেশটির কয়েকজন প্রভাবশালী সাংবাদিকের মত, বেয়ারা ফরোয়ার্ডকে পথে আনতে জাতীয় দল থেকেও বাদ দেয়া প্রয়োজন!

রেনেঁর বিপক্ষে লিগ কাপ ফাইনালের পর নেইমারের দর্শককে ঘুষিকাণ্ডের খবর বেশ ফলাও করে ছেপেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো। সেই ঘটনা নিয়ে এখন তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে তিন থেকে আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ২২২ মিলিয়ন ইউরো দামি পিএসজি ফরোয়ার্ড। এরআগে চ্যাম্পিয়ন্স লিগে রেফারিদের গালি দিয়ে উয়েফার কাছ থেকেও নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচের।

কেন এত নেতিবাচক খবরের শিরোনাম তিনি? এতসব শাস্তি কী তবে গায়েই মাখছেন না নেইমার?

উত্তরটা দিয়েছেন জনপ্রিয় ব্রাজিলিয়ান ধারাভাষ্যকার আন্দ্রেয়া রিজাক, ‘আমরা কখনোই শুনিনি নেইমার নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন। সমস্যাটা পিএসজির তরুণ খেলোয়াড়দের হতে পারে। অথবা হতে পারে নেইমার এমনসব কাণ্ডে শাস্তি পাচ্ছে যেটা তার পাওয়া উচিত ছিল না।’

আন্দ্রেয়া রিজাকের মত কূটনীতির ধার ধারেনি ব্রাজিলের ও’গ্লোবো পত্রিকার সম্পাদক কার্লোস এডুয়ার্ডো মানসুর। তার মতে নেইমারের মতো একজন খেলোয়াড়ের উচিত ছিল আচরণে লাগাম দেয়াঅ

‘একজন খেলোয়াড়ের উচিত অন্যের টিটকারির দিকে নজর না দেয়া। নেইমারের মতো একজন ফুটবলারের জানা উচিত যে, তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। তার দিকে কোটি কোটি চোখ তাকিয়ে। যেভাবে একজন দর্শকের সঙ্গে আচরণ করেছেন নেইমার, সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। ফুটবলে এর কোনো জায়গা নেই।’

মৌসুমের শুরুতে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে থুতু ছিটানোর দায়ে জুভেন্টাস খেলোয়াড় ডগলাস কস্তাকে জাতীয় দল থেকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছিলেন ব্রাজিল কোচ টিটে। নেইমারকেও এরকম শাস্তি দেয়া হোক বলে দাবি জানিয়েছেন টিভি গ্লোবোর প্রতিবেদক লিভিয়া লারাঞ্জেইরা। তার দাবির প্রেক্ষাপটে আরেক সাংবাদিক মারিলিয়া রুইজ ব্রাজিল ফেডারেশনের এক কর্মকর্তার বরাতে জানিয়েছেন, নেইমারকে কোনো শাস্তি দেয়া যায় কিনা সে বিষয়ে ভাবছেন কোচ টিটে!

ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পরবর্তী

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী

পরবর্তী
ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী

কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সাকিব

দলের সঙ্গে ‘দূরত্ব ঘোচানোর’ চ্যালেঞ্জ সাকিবের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT