চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমকে রংপুরে সংযুক্ত করায় মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, রংপুর
A A
মানববন্ধন

ফেনীর নুসরাত হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠা সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে ডিআইজি রেঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

নগরীর লালবাঘ চত্ত্বরে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণাসহ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিআইজি কার্যালয় থেকে তাকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

Banglabid

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা।

এর আগে ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৭ মার্চ সকাল ১০টার দিকে অধ্যক্ষ তার অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার আধঘণ্টা আগে প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে লাঞ্ছিত করার চেষ্টা করেন অধ্যক্ষ। পরে পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন তিনি।

Reneta

সেই মামলা তুলে নিতে রাজি না হওয়ায় অধ্যক্ষের মুখোশধারী লোকজন গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

আগুনে ঝলসে যাওয়া নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত হত্যামানববন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রাবন্তীর হানিমুন!

পরবর্তী

দুই কোটিপতি একসঙ্গে!

পরবর্তী

দুই কোটিপতি একসঙ্গে!

প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কার লুকে মমতার বিকৃত ছবি, বিজেপি নেত্রী আটক

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT