চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়োগ না পাওয়া দুই বিচারপতির আবেদন একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A

স্থায়ী নিয়োগ না পাওয়া হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতির আবেদনের শুনানি একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালতে বিচারপতি ফরিদ আহমদ শিবলীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদেশের বিষয়ে সাংবাদিকদের জানান, আপিল বিভাগে নিয়োগ না পাওয়া আরেক সাবেক বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের আবেদনও শুনানির জন্য রয়েছে। সেই মামলার সঙ্গেই বিচারপতি শিবলীর আবেদনের শুনানি হবে বলে আজ আপিল বিভাগ আদেশ দিয়েছেন।

২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি ফরিদ আহমদ শিবলীসহ ১০ জন দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। কিন্তু গত ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে থেকে ৮ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাকি দুজনের মধ্যে বিচারপতি জে এন দেব চৌধুরী গত ১৫ ডিসেম্বর পরলোকগমন করেন। তবে স্থায়ী নিয়োগ পান নি ফরিদ আহমদ শিবলী। পরে স্থায়ী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১২ ফেব্রুয়ারি রিট করেন ফরিদ আহমদ শিবলী।

Banglabid

রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ফরিদ আহমদ শিবলীকে আপিল বিভাগে যাওয়ার পরামর্শ দেন। সে ধারাবাহিকতায় তিনি লিভ টু আপিল করলে সুপ্রিম কোর্ট এর চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সেই অনুযায়ী রোববার আবেদনটি সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগের কার্যতালিকায় আসলে আদালত আদেশ দেন।

২০১২ সালের ১৩ জুন এ বি এম আলতাফ হোসেনসহ ছয়জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর এ বি এম আলতাফ হোসেনকে বাদ দিয়ে অন্য পাঁচজনকে ২০১৪ সালের ৯ জুন স্থায়ী করা হয়।পরে স্থায়ী বিচারপতি হিশেবে আলতাফ হোসেন নিয়োগ পেতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে ২০১৪ সালের ১২ আগস্ট রিট করেন।বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সে রায় আবেদন খারিজ করে দেন।

ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন আলতাফ হোসেন। ২০১৪ সালের ৬ নভেম্বর তার লিভ টু আপিল মঞ্জুর করেন। তার সে আপিলটি শুনানির অপেক্ষায় রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরেকটি অবৈধ সুবিধার গাড়ি ফেরত দিল বিশ্বব্যাংক

পরবর্তী

বিচারকদের নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ বিষয়ে হাইকোর্টের রুল

পরবর্তী

বিচারকদের নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ বিষয়ে হাইকোর্টের রুল

হত্যাচেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন খাদিজা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT