চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত বন্দুকধারী এফবিআই’র সন্দেহের তালিকায় ছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ০৪, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে মহানবী মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে হামলাকারী দুই বন্দুকধারীর একজন আগে থেকেই এফবিআই-এর সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় ছিল। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ওই দুই হামলাকারীর একজনের নাম এলটন সিম্পসন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

আদালতে উপস্থাপন করা তথ্য-প্রমাণে দেখা যায়, এলটন সিম্পসন নামের ওই হামলাকারীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত বলে সন্দেহ করতো মার্কিন গোয়েন্দারা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ২০০৬ সাল থেকে সিম্পসনের ওপর নজর রাখা শুরু করে।

এমনকি ২০১০ সালে সোমালিয়ার জঙ্গিদের হয়ে ‘জিহাদ’ করার বিষয়ে এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ায় তাকে জরিমানাও করা হয়েছিল।

আদালতে উপস্থাপিত কাগজপত্র থেকে জানা গেছে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি ফ্ল্যাটে নাদির সুফি নামের এক ব্যক্তির সঙ্গে থাকতেন সিম্পসন। মার্কিন গোয়েন্দাদের ধারণা এই নাদির সুফিই ডালাস-হামলায় অংশ নেয়া দ্বিতীয় বন্দুকধারী।

রোববার ডালাসের একটি সম্মেলন কেন্দ্রে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী চলাকালে হামলা চালায় দুই বন্দুকধারী। পরে নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে ওইদুই হামলাকারী নিহত হয়।

ট্যাগ: এফবিআইটেক্সাসডালাসব্যঙ্গচিত্রমহানবী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেরপুরে বোরোর ভাল ফলন হলেও দাম পাচ্ছেন না কৃষক

পরবর্তী

নারী ও শিশু নির্যাতন আইনের দুটি ধারায় মৃত্যুদণ্ড অসাংবিধানিক

পরবর্তী

নারী ও শিশু নির্যাতন আইনের দুটি ধারায় মৃত্যুদণ্ড অসাংবিধানিক

জয়পুরহাটে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT