চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত ও আহত পুলিশ পরিবারের পাশে থাকবে ডিএমপি: কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
অপরাধ
A A

পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, কর্তব্যরত অবস্থায় যদি কেউ নিহত কিংবা আহত হয় তখন তার পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪৭ জন পুলিশ সদস্যকে ডিএমপির ট্রাফিক কল্যাণ ফান্ড হতে মোট ১১ লক্ষ ৭৮ হাজার টাকা চিকিৎসার ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান করেন কমিশনার।

এছাড়া কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যকে মাননীয় প্রধানমন্ত্রীর এককালীন থোক অনুদান হতে পাঁচ জন পুলিশ সদস্যকে মোট নয় লাখ টাকা দেন তিনি।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কমিশনার বলেন: কর্তব্যরত অবস্থায় যদি কেউ নিহত হলে তার পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। আর যদি কেউ আহত হয় তার চিকিৎসার জন্য সবধরণের ব্যবস্থা ডিএমপি করবে। আমরা ডিএমপি পরিবার সবসময় আন্তরিকভাবে  ডিএমপি সদস্যদের সহযোগিতা করতে চেষ্টা করি।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য্য ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ: ডিএমপি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিএনপির আশা পূর্ণ হলো না

পরবর্তী

আইপিএলেও নিষিদ্ধ ওয়ার্নার-স্মিথ

পরবর্তী

আইপিএলেও নিষিদ্ধ ওয়ার্নার-স্মিথ

ইভটিজিং

ইভটিজিং এর দায়ে এইচএসসি পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT