চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতনের ভয়, বিয়ের তিন সপ্তাহ পর ‘ডিভোর্স’ এর সিদ্ধান্তে পুনম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

গোপনীয়তা রক্ষা করে সেপ্টেম্বরের ১ তারিখে প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী পুনম পান্ডে! যা সোশাল মিডিয়ায় প্রকাশ করেন ১০ সেপ্টেম্বর। আর ২৩ সেপ্টেম্বরেই ‘ডিভোর্স’ নিয়ে ভাবনার কথা গণমাধ্যমে জানালেন ‘নেশা’ খ্যাত এই নায়িকা।

স্বামী স্যামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে এক সাথে না থাকার কথা ভাবছেন পুনম। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছেন, স্যামের সঙ্গে তার সম্পর্কটা ছিলো বরবারই হিংসায় ভরপুর। ‘বিয়ের পর সব ঠিক হয়ে যাবে’- এমন ধারণা থেকেই নাকি তিনি দ্রুত বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন সপ্তাহের মাথায় নির্যাতনের শিকার হওয়ার পর জীবন থেকে স্যামকে ত্যাগের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন পুনম।

বিয়ের পর ভারতের গোয়াতে হানিমুনে গিয়েছিলেন পুনম-স্যাম। সেখানেই দুজনের মধ্যে ঝামেলা হয়। যে ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন স্যাম।

Banglabid

সেই ঘটনার বর্ণনা দিয়ে পুনম সাক্ষাৎকারে আরো বলেন, স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়, যা দ্রুতই মারাত্মক আকার নেয় এরপরই ও আমাকে মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে এবং আমার মনে হচ্ছিল দমবন্ধ হয়ে মারা যাবো। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়।

পুনম বলেন, কোনওরকম ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন তিনি। এরপর হোটেল কর্মীরা পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে স্যামকে মাঝরাতে আটক করে। ‘পশুর মতো’ মারধর করার কারণেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেও জানান তিনি।

সপ্তাহ দেড়েক আগে স্বামী স্যাম বম্বেকে উদ্দেশ করে পুনম লিখেছিলেন- ‘আগামী সাতটা জন্ম তোমার সঙ্গে কাটাতে চাই’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিভোর্সপুনমপুনম পান্ডেবলিউডবিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রেডিট কার্ডের সুদ ২০ শতাংশের বেশি নয়

পরবর্তী

নার্সের কাজ করতে পারা রোবট বানালেন চার শিক্ষার্থী

পরবর্তী

নার্সের কাজ করতে পারা রোবট বানালেন চার শিক্ষার্থী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার ও মৃতের সংখ্যা কমেছে

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT