চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতনেও শেষ পর্যন্ত শক্ত হয়ে থেকেই শহীদ হন আজাদ

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:১৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন অনেক শহীদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ আজাদ। আজ (শনিবার) সেই বীর মুক্তিযোদ্ধা আজাদের ৬৯তম জন্মবার্ষিকী।

‘কতদিন ভাত খাই না মা, আমার জন্য ভাত নিয়ে এসো’ -৭১’এ হানাদার বাহিনীর হাতে আটক ক্র্যাক-প্লাটুনের বীর গেরিলাযোদ্ধা আজাদ ভাত খেতে চেয়েছিলেন মায়ের কাছে। কথা মতো মা ভাত নিয়েও এসেছিলেন। তবে ছেলেকে আর পারেননি।

সেই থেকে অপেক্ষা করেছিলেন আজাদের মা, এই বুঝি ফিরে এসে ভাত চাইবে তার ছেলে। না, আর ফেরেননি আজাদ। তাই মা-ও  আর কোনো দিন ভাত মুখে তোলেননি। ১৪ বছর একবেলা রুটি খেয়ে থেকেছেন মা। ঘুমিয়েছেন মেঝেতে। কারণ ছেলে যে তার শুয়ে ছিলো নাখালপাড়ার ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলের মেঝেতে।

Banglabid

১৯৮৫ সালের ৩০ আগস্ট না ফেরার দেশে চলে যান শহীদ আজাদের মা। তাঁর কবরের নাম ফলকে নাম-পরিচয়ের জায়গায় লেখা হয় ‘শহীদ আজাদের মা’।

আজাদের ধরা পড়ার দিনটিও ছিলো ৩০ আগস্ট। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করেন টগবগে তরুণ আজাদ। দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আজাদের বন্ধু রুমী, হাবিবুল আলম বদি, জুয়েলরা গেরিলা অপারেশনে অংশ নিচ্ছেন আগরতলা থেকে ফিরে এসে। আজাদ তাদের সঙ্গে যোগ দিলেন।

আজাদদের বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিলো। অস্ত্র লুকিয়ে রাখলো। ১৯৭১ সালের ৩০ আগস্ট আজাদদের বাড়ি পাকিস্তানি সৈন্যরা ঘিরে ফেলে। মানবতাবিরোধী অপরাধী আল-বদর প্রধান মুজাহিদ এই বীর মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেয়ার নেপথ্যে ছিলো বলে জানা যায়।

Reneta

পাকিস্তানি বাহিনী বাড়িটি ঘিরে ফেলার পর গোলাগুলি শুরু হয়। আজাদসহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যায় পাকিস্তানি মিলিটারি।

আটকের পর আজাদকে রমনা থানায় রাখা হয়। আজাদের মাকে জানানো হয়, আজাদ রাজসাক্ষী হলে তাকে ছেড়ে দেওয়া হবে। মা দেখা করেন ছেলের সঙ্গে।

তাকে বলেন, ‘শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না’। তখনই আজাদ তার মাকে বলেন, মা কয়েকদিন ভাত খাই না। আমার জন্য একটু ভাত এনো।

এটাই ছিলো মায়ের সাথে আজাদের শেষ কথা, শেষ দেখা। তারপর থেকে ছেলের জন্য ভাত নিয়ে আজাদের মায়ের দীর্ঘ প্রতীক্ষার শুরু।

আনিসুল হক তার ‘মা’ উপন্যাসে তুলে ধরেছেন আজাদ ও তার মায়ের আত্মত্যাগ । সত্য ঘটনা। শহীদ জননী জাহানারা ইমামের “একাত্তরের দিনগুলি” গ্রন্থ থেকেও শহীদ আজাদ ও তার মায়ের কথা জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্র্যাক প্লাটুনমুক্তিযুদ্ধশহীদ আজাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের কেনাকাটায় সরগরম রাতের ঢাকা

পরবর্তী

ইফতারে ঝটপট পনির টোস্ট

পরবর্তী

ইফতারে ঝটপট পনির টোস্ট

বন্যায় কক্সবাজারের বেড়িবাঁধের দুরবস্থা

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT