চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন নির্মাতার ইউটিউব উপলব্ধি এবং বাস্তবতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘দুর্ভাগ্য হলেও, এখন ইউটিউব ভিউ একটি বাস্তবতা। এ কারণে নাটক টেলিফিল্মের ক্ষেত্রে টিপিক্যাল পপুলার কন্টেন্ট মাথায় রাখতে হয়। নিরীক্ষা বা ধ্রুপদী কাজের সুযোগ কম থাকে।’ চ্যানেল আই অনলাইনকে বলছিলেন চ্যানেল আইয়ের স্বাধীনতা দিবসের প্রশংসিত নাটক  ‘গোপিত’ বা চৈত্র সংক্রান্তির রাতে আরটিভিতে প্রচারিত ‘জ্যামপুত্র’ নির্মাতা সাজ্জাদ সুমন।

পাঁচদিনে ‘জ্যামপুত্র’নাটকের ভিউ এসেছে প্রায় ৮ লাখ। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সাবিলা নূর।

‘চুইংগাম’ নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, প্রয়াত শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ এর মত গল্প নিয়ে ধারাবাহিক নির্মাণ করেছি। বর্তমানে ইউটিউবের দাপটে অনেকটাই হালকা বিষয়বস্তুর কাজ করতে হচ্ছে।

Banglabid

সুমন বলেন, আমার মতে ইউটিউবের ভিউয়ের প্রতি অতি নির্ভরশীলতা ভালো ভবিষ্যতের লক্ষণ নয়। ইউটিউব ভিতের ওপর ভিত্তি করে যে কোন নির্মাণের মান বিচার করাটাও ঠিক পদ্ধতি নয়। অনেক ক্লাসিক নির্মাণের ইউটিউব ভিউ বেশি নাও হতে পারে। ইউটিউবের বাইরে কাজ দিয়ে ভালা সাড়া মেলে। আমি আমার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নাটক ‘গোপিত’ নির্মাণটির অসম্ভব সাড়া পেয়েছি ইউটিউবের বাইরের ভুবন থেকে বেশি।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে টিআরপির ওপর আস্থা রাখার জায়গাটাও খুব বেশি নেই। সব মিলে মান নির্ধারণ এবং দর্শক গ্রহণযোগ্যতা যাচাইয়ের আরো অন্য আঙ্গিক খুঁজে বের করাটা জরুরী।’

(বামে) ‘গোপিত’ টেলিছবিতে জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রুনাখান ও (ডানে) ‘জ্যামপুত্র’ নাটকে আফরান নিশো ও সাবিলা নূর

আসন্ন রোজার ঈদের নাটক নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাজ্জাদ সুমন। ঈদের ৭ পর্বের একটি ধারাবাহিকসহ ৬টি কাজ করছেন সুমন। তিনি বলেন, আরো কাজ করার প্রস্তাব ছিল। কিন্তু মান বজায় রাখতে অল্প কাজ করছি। চ্যানেল আইয়ের ঈদের জন্য নির্মাণ করছেন ‘কলুর বলদ’। ২৭, ২৮ এপ্রিল এক ঘন্টার এ বিশেষ নাটকের শুটিং চলবে। নায়ক রিয়াজ এবং তানিয়া আহমেদ রয়েছেন এর মূল চরিত্রে অভিনয় করছেন।  ‘ক্লাসলেস মোখলেস’, ‘ফুটবল ফারুক’, ‘বুক পকেট’ , ‘চান্দে যেতে চাই’  এবং নাম ঠিক না হওয়া একটি প্রোডাকশন্স।

Reneta

সিনেমায় এখন নতুন নির্মাতাদের বিশেষ করে টেলিভিশনে প্রথম পরিচিত পাওয়া নির্মাতাদের গ্রহণযোগ্যতা অন্য সব সময়ের চাইতে অনেক বেশি। ‘আপনি সিনেমা নির্মাণে আসবেন না?’ প্রশ্নে ‘ছলে বলে কৌশলে’ নির্মাতা বলেন, অবশ্যই এখন নির্মাতার জন্য সিনেমা সবচেয়ে বড় মাধ্যম। সিনেমা নির্মাণের তীব্র ইচ্ছা রয়েছে। দুটি চিত্রনাট্য প্রস্তুতও রয়েছে। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ইচ্ছা রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিশোসাবিলা নূর
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

উপকূলের বাস্তুচ্যুত মানুষের ঠাঁই কোথায়?

পরবর্তী

বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরতে পারেন নেইমার

পরবর্তী

বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরতে পারেন নেইমার

অস্ট্রেলিয়ার কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT