চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসির রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

নির্ভয়াকে ধর্ষণের ঘটনায় অপরাধীদের ফাঁসির রায় বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই মামলায় আগে ৪ জনকে ফাঁসির সাজা দিয়েছিল শীর্ষ আদালত।

সাজাপ্রাপ্ত ৪ জনের মধ্যে তিনজন একটি রিভিউ পিটিশনে তাদের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানায়। সেই আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়।

দোষীদের পক্ষের আইনজীবীরা নতুন কোনও যুক্তিই দিতে পারেননি বলে আবেদন খারিজ করে দেন বিচারপতিরা, আদালত সূত্রে এমনটি জানা যায়। ফলে আপাতত ফাঁসির সাজাই বহাল রাখল শীর্ষ আদালত।

নির্ভয়া ঘটনায় নিম্ন আদালত আগেই চার দোষীর ফাঁসির রায় দিয়েছিলো। এরপর গত বছরের ৫ মে নিম্ন আদালতের ফাঁসির সাজাই বহাল রাখে শীর্ষ আদালত।

দোষীদের মধ্যে মুকেশ (২৯), পবন গুপ্তা (২২), এবং বিনয় শর্মা (২৩) ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়ে গত বছরের নভেম্বরে একটি রিভিউ পিটিশন দাখিল করে।

তাদের দাবি ছিল, ‘বিচারের নামে ঠান্ডা মাথায় খুন’ করা হচ্ছে।

সেই রিভিউ পিটিশন গ্রহণ করে সুপ্রিম কোর্টে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। চতুর্থ দোষী অক্ষয় ঠাকুর (২৩) ফাঁসির সাজা বদলানোর আবেদন জানায়নি।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসের মধ্যে ২৩ বছরের তরুণীকে ধর্ষণের পাশাপাশি নির্মম অত্যাচার করা হয়। তার বন্ধুকে বাস থেকে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। ১৬ দিন হাসপাতালে চিকিৎসার পর অবশেষে মৃত্যু হয় তার। এই ঘটনার পর দেশ জুড়ে তোলপাড় হয়। রাজধানী দিল্লিসহ গোটা দেশেই প্রতিবাদের ঝড় ওঠে। এরকম নৃশংস অত্যাচারের পরও হাসপাতালে মৃত্যুর সঙ্গে ১৬ দিনের লড়াইকে সম্মান জানিয়ে তার নাম হয় ‘নির্ভয়া’।

গণধর্ষণের ঘটনায় মোট ৬ জন দোষী ছিল। বাসের কন্ডাক্টর রাম সিংহ বিচারাধীন অবস্থাতেই জেলের মধ্যে আত্মহত্যা করে। আরেক অভিযুক্তের মাত্র কয়েক দিনের জন্য ১৮ বছর বয়স না হওয়ায় কিশোর আদালতে বিচার হয়। তিন বছর হোমে কাটানোর পর ছাড়াও পেয়ে গিয়েছে সেই নাবালক। বাকি চার জনকে ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত।

ট্যাগ: ধর্ষণনির্ভয়াভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগে পারলে এখন কেনো পারবো না: বিজয়

পরবর্তী

ফুটবল নিয়ে বাংলাদেশের একমাত্র ছবি খিজির হায়াতের ‘জাগো’

পরবর্তী

ফুটবল নিয়ে বাংলাদেশের একমাত্র ছবি খিজির হায়াতের ‘জাগো’

ফ্রান্স-বেলজিয়াম: ইতিহাস কী বলছে?

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT