চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বিষ বোলিংয়ে নিভতে বসেছে বাংলাদেশের আশা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:০৯ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দ্বিতীয় ইনিংসে ২০২ রানের লক্ষ্য খুব কম নয়। মাঝারি পুঁজিতে যেমন বোলিং দরকার ছিল, সেটি করতে পারল না বাংলাদেশ। দুই ওপেনারের অপরাজিত ফিফটিতে সিরিজের প্রথম টেস্টে জয়ের পাল্লা ভারী পাকিস্তানের।

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে নাটকীয় কিছু করতে না পারলে আরেকটি হার মেনে নিতে হবে বাংলাদেশকে। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১০৯ রান, কোনো উইকেট না হারিয়ে।

আবিদ আলি ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে অপরাজিত আছেন। আলোক স্বল্পতায় খেলা শেষ হয়েছে আগেভাগেই।

Banglabid

পঞ্চম দিনে ৯০ ওভারে পাকিস্তানের প্রয়োজন মাত্র ৯৩ রান, হাতে ১০ উইকেট।

সকালে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৭ রানে। প্রথম ইনিংসে মুমিনুলের দল করেছিল ৩৩০ রান। পাকিস্তানকে ২৮৬ রানে অলআউট করে ৪৪ রানের লিড তুলেছিল।

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন লিটন দাস। দলকে দুইশ পেরোনো লিডে রেখে ৫৯ রানে শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হন উইকেটরক্ষক ব্যাটার।

Reneta

লিটনকে ভালো সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান। লাঞ্চ বিরতির পর অফস্পিনার সাজিদ খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইয়াসির আলির জায়গায় কনকাশন সাব হিসেবে নামেন এ ব্যাটার।

বাংলাদেশের সপ্তম উইকেট জুটি (৩৮) ভাঙে দেড়শ পেরিয়ে। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতেই মুশফিকুর রহিমের উইকেট হারায়।

তখন ইয়াসিরের সঙ্গী হন লিটন দাস। দুজন দারুণ ব্যাট করছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত আঘাতের কারণে বিচ্ছিন্ন হয় জুটি। হেলমেটে বলের আঘাতে ম্যাচ থেকেই ছিটকে যান ইয়াসির। ৩৬ রানে আহত অবসর হয়ে ড্রেসিংরুমে যান। পরে স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয় লোকাল বয়কে। তাকে রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে।

শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ডাক করতে গেলে বল লাগে ইয়াসিরের হেলমেটে। তারপরও দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন। পানি পানের বিরতিতে গেলে অসুস্থ বোধ করায় আর মাঠে ফিরতে পারেননি।

তখন লিটনের সঙ্গী হন মেহেদী মিরাজ। বেশ কিছুটা সময় উইকেটে কাটান এ অফস্পিনিং অলরাউন্ডার। ৪৪ বলে ১১ রান করে সাজিদের প্রথম শিকারে পরিণত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরচট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলমুশফিকলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT