চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য বিএনপির নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:১০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
রাজনীতি
A A

বিএনপির নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির কারণেই ফল ঘোষণার আগেই নির্বাচন কমিশনকে ব্যর্থ বলে মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জ-২ উপনির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন: এর আগের নির্বাচনের সময়ে বিএনপির পক্ষ থেকে বলা হলো যে, নির্বাচনে ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ নির্বাচনের মাঠে সেই ধরনের পরিবেশ আমরা কখনো দেখি নাই। বরং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। যেকোনো ফলাফল আমরা মেনে নিতে প্রস্তুত। নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা আওয়ামী লীগ মেনে নেবে।

Banglabid

কুমিল্লা ও সুনামগঞ্জে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশের মধ্যদিয়ে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে দাবি করে হানিফ বলেন,‘বিএনপি যখন তাদের পরাজয়ের সম্ভাবনা দেখে, তখন আগে থেকেই তারা নানা ধরণের মিথ্যাচার করে নির্বাচনকে একটা বিতর্কের মধ্যে রাখতে চায়। এখানেও ঠিক এ ধরণের চেষ্টা করা হচ্ছে।’

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ  অভিযোগ করেন: নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের ওপর অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়েছে।

হানিফ বলেন: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ২টিতে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। কমিশন ওই দুইটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে। তাছাড়া, বিশৃঙ্খলার যে অভিযোগ উঠেছে সেগুলো স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্বের কারণে। এর বাইরে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

Reneta

বিএনপি মেয়র প্রার্থীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘তাদের প্রার্থীও ভোট কারচুপির অভিযোগ আনেননি। সকালের দিকে, বিশৃঙ্খলার কিছু অভিযোগ করলেও; পরে সে অবস্থান থেকে সরে এসেছেন।’

হানিফ অভিযোগ করে বলেন, বিএনপি জনগণের ভোটাধিকারের ওপর শ্রদ্ধাশীল নয়। তাই বিতর্কিত মন্তব্য করে রাজনীতির মাঠে টিকে থাকতে চায়।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২ লাখ ৫৫ হাজার ৬৬ ভোটের মধ্যে ৫৮ শতাংশ এবং সুনামগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৬ শতাংশ ভোট জমা পড়েছে বলে জানান হানিফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কীভাবে সম্পন্ন হলো স্কুল ক্যাবিনেট নির্বাচন

পরবর্তী

মেসি বিতর্কে জবাব দিলেন ম্যারাডোনা

পরবর্তী

মেসি বিতর্কে জবাব দিলেন ম্যারাডোনা

চট্টগ্রামে ছাত্রদল নেতাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যার অভিযোগ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT