চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনে জনমতের প্রতিফলন নিশ্চিত করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

জনমতের প্রতিফলন ঘটে এমন অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থেকে শরণার্থী প্রত্যাবাসন ও সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে যুক্তরাষ্ট্র আন্তরিক বলেও জানান তিনি।

চারদিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন মার্কিন মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

Banglabid

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সন্ধিস্থলে থাকা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের গুরুত্বপূর্ণ স্থানে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।’

এজন্য সম্প্রতি বাংলাদেশকে ৪ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন, ‘বৈদেশিক সামরিক সহায়তা হিসেবে দেয়া এই অর্থে বাংলাদেশের উপকূলীয় রাডার ব্যবস্থার মানোন্নয়ন, টহল নৌযান বহরের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং সম্প্রসারিত সামুদ্রিক কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ দেয়া হবে। এগুলোর সবই আমাদের বে অব বেঙ্গল ইনিশিয়েটিভের অংশ।’

এ দেশের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিতে জনগণের মৌলিক অধিকার রক্ষা ও জনমতের প্রতিফলনকে গুরুত্ব দিয়ে অ্যালিস ওয়েলস বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে মৌলিক অধিকার বিশেষ করে বাক ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা এবং জনমতের প্রতিফলন ঘটে এমন অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেয়া অঙ্গীকার রক্ষা করার আহ্বান জানাচ্ছি।’

Reneta

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে ঢাকায় ফিরে এই সংবাদ সম্মেলনে অ্যালিস ওয়েলস বলেন, ‘ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আমরা বার্মা (মিয়ানমার) সরকারকে আহ্বান জানানো অব্যাহত রেখেছি। এজন্য আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে দেশটির সরকারকে তাগিদ দিয়ে আসছি। বার্মার নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা সহিংসতার জন্য দায়ী আমরা তাদের জবাবদিহিতার আওতায় আনারও তাগিদ দিয়ে যাচ্ছি।’

শনিবার চারদিনের সফরে শনিবার ২০ অক্টোবর বাংলাদেশে আসেন তিনি। সফরের তৃতীয় দিন সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিস ওয়েলসএলিস ওয়েলসনির্বাচনমার্কিন যুক্তরাষ্ট্রসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনো দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না: তোফায়েল

পরবর্তী

ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার

পরবর্তী
ব্যারিস্টার মইনুল হোসেন

ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার

তাজিকিস্তান চ্যালেঞ্জ জিততে ঘাম ঝরাচ্ছে মেয়েরা

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT