চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের প্রশংসা করলেন ইসি মাহবুব তালুকদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
মাহবুব তালুকদার-নির্বাচন কমিশন-ইসি

ফাইল ফটো

একাদশ জাতীয় নির্বাচনের প্রশংসা করলেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন কমিশন জাতিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পেরেছে।

সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করায় কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপনে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে নির্বাচনের আগে বেশ কয়েকবার এমন মন্তব্য করেছিলেন মাহবুব তালুকদার। নির্বাচনের সপ্তাহ খানেক আগে সিইসি’র সঙ্গে কথার দ্বন্দ্বেও জড়ান। ভোটের দিনও ভোটকেন্দ্র পর্যবেক্ষণের পর গণমাধ্যমে বলেছেন- বিরোধীদলগুলোর প্রার্থীর এজেন্টকে ভোটকেন্দ্রে দেখতে তিনি পাননি।

কিন্তু ভোটের এক সপ্তাহ যেতে না যেতেই ভোল পাল্টিয়ে মাহবুব তালুকদার বলেন: আমরা কখনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কখনও সেনাসমর্থিত সরকারের অধীনে, আবার কখনও দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছি। কিন্তু তা অংশীদারমূলক হয়নি। এই প্রথম একটি অংশীদারমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি।

তিনি বলেন: বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই নির্বাচন একটি ঐহিত্য সৃষ্টি করবে। এই নির্বাচনের পথ ধরে পরবর্তী নির্বাচনের ধারা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে।

নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু হলেন নির্বাচন কমিশনের সচিব ও তার নির্বাচন সৈনিকেরা-এ কথা উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন: তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচনকে সফল করেছেন। প্রধান নির্বাচন কমিশনার একজন মুক্তিযোদ্ধা এবং যোদ্ধার মতো তিনি এই বিশাল কর্মযজ্ঞে সবাইকে নেতৃত্ব দিয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মাহবুব তালুকদার। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক বজায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনএকাদশ জাতীয় নির্বাচন ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই ও গ্রামীণ ফোনের শুভেচ্ছা বিনিময়

পরবর্তী

বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরবর্তী

বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ মারা গেছেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT