চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী জামানতই বাজেয়াপ্ত তাদের

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:০১ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

তিন সিটিতে ছয়জন মেয়র প্রার্থী ছাড়া সবার নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানোর তালিকায় আছেন জাতীয় সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি এবং সরকারের শরিক জাসদসহ ডান-বাম সব দলের প্রার্থীরা।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনে যে পরিমাণ ভোট পড়ে তার আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটিতে ভোটার সংখ্যা ২০ লাখের কম হওয়ায় মেয়র প্রার্থীদের জামানত ছিলো ৫০ হাজার টাকা। আর উত্তরে ভোটার সংখ্যা ২০ লাখের বেশি হওয়ায় এক লাখ টাকা ছিলো জামানতের পরিমাণ।

ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী ছিলেন ২০ জন। তাদের মধ্যে বিজয়ী সাঈদ খোকন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্তদের তালিকায় আছেন জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ (৪,৪১৯ ভোট), সিপিবি-বাসদ-এর বজলুর রশিদ ফিরোজ (১,০২৯), নির্বাচনী লড়াইয়ে না থাকা বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন (৯২৮) এবং আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এবং টেলিভিশন টক-শোর পরিচিত মুখ গোলাম মাওলা রনি (১,৮৮৭ ভোট)।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রসঙ্গে গোলাম মাওলা রনি চ্যানেল আই অনলাইনকে বলেন, তিনি নিজেকে জনগণের অভিভাবক হওয়ার যোগ্য মনে করেছিলেন। কিন্তু জনগণ তা মনে করেনি। ফলে জনগণের রায় তিনি মেনে নিয়েছেন এবং জামানত বাজেয়াপ্ত হওয়া নিয়ে তার কোনো দুঃখবোধ নেই।

রনির মতোই টক-শোর পরিচিত মুখ গণসংহতি আন্দোলনের জোনায়েদ আবদুর রহিম সাকিও জামানত হারিয়েছেন। তিনি অবশ্য রনির মতো ভোটের ফল মেনে নিতে পারছেন না।

জোনায়েদ সাকি বলেছেন, এ নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। কোনো নির্বাচনী কেন্দ্রে সরকারি দল ছাড়া অন্য কাউকে থাকতে দেয়া হয়নি। সম্পূর্ণ সাজানো একটা নির্বাচন যেটা তারা প্রত্যাখান করেছেন।

সাকির দাবি, তাদের পক্ষে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যে ভোট পড়েছে তা গণনাই হয়নি। ফলে তারা এ নির্বাচন মেনে নেননি এবং জামানত বাজেয়াপ্ত হওয়া নিয়েও তাদের কোনো কথা নেই।

সাত হাজার ৩৭০ ভোট পেয়ে ঢাকা উত্তরে জামানত হারানো সাকি ছাড়াও এ তালিকায় আছেন বিকল্পধারার মাহী বি চৌধুরী (১৩,৪০৭),  জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল (২,৯৫০), সিপিবি-বাসদ-এর আবদুল্লাহ আল ক্বাফী রতন (২,৪৭৫) এবং জাসদ-এর নাদের চৌধুরী (১,০৪১ ভোট)।

দক্ষিণের মতো ঢাকা উত্তর এবং চট্টগ্রামেও শুধু বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাড়া আর সবাই জামানত হারিয়েছেন। উত্তরে জামানত হারিয়েছেন ১৪ মেয়র প্রার্থী অার চট্টগ্রামে জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠ (৬,১৩১ ভোট) সহ ১০ জন।

ট্যাগ: চট্টগ্রাম সিটিজোনায়েদ সাকিঢাকা উত্তর সিটিঢাকা দক্ষিণ সিটিমাহী বি চৌধুরীসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়ার মাজারের কিছু শ্বেতপাথর উপড়ে ফেলা হয়েছে

পরবর্তী

মার্কিনিদের দর্প চূর্ণের ৪ দশক পূর্তি আজ

পরবর্তী

মার্কিনিদের দর্প চূর্ণের ৪ দশক পূর্তি আজ

হাফিজের বিদায়েও শতরানের লিড পাকিস্তানের

সর্বশেষ

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT