চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরঙ্কুশ বিজয়ের পথে সু চি

আলীম আল রাজী আলীম আল রাজী
৬:০৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে শান্তিপূর্ণ নির্বাচন শেষে এখন নিরঙ্কুশ বিজয়ের পথে অং সান সু চির দল এনএলডি। আনুষ্ঠানিক ফল ঘোষণায় ক্ষমতাসীন ইউএসডিপি’র চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে এনএলডি। দলের এই জয়কে গণতন্ত্রের জাগরণ বলে উল্লেখ করেছেন সু চি।

এরই মধ্যে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। নির্বাচনে এনএলডির বিজয়ে সু চিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও না আসলেও প্রাথমিক ফলাফলে এটা স্পষ্ট যে, মিয়ানমারের পরবর্তী ভাগ্য নির্ধারণ হতে চলেছে মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির হাতেই। ভোটের আগেই আভাস মিলেছিল সু চির বিজয়ের।

Banglabid

এবারের নির্বাচনে ৯০টি রাজনৈতিক দলের ৬ হাজারেরও বেশি প্রার্থী ৪শ ৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উভয় কক্ষ মিলে মোট ৪শ ৯৮টি আসনে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন প্রথম দফায় নিম্ন কক্ষের ৩শ ৩০টি আসনের ৫৪টির ফল ঘোষণা করে, তার মধ্যে ৪৮ টিতেই বিজয়ী হয়েছে এনএলডি।

ভোটের প্রাথমিক ফলাফলে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সু চি। বলেছেন, সব ধর্ম-মত-গোষ্ঠীকে নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। দলের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রায় ৭০ শতাংশ আসন জয়ের ব্যাপারে আশাবাদী তারা।

পার্লামেন্টের ৪শ ৪০ আসনের নিম্নকক্ষের ৩শ ৩০টি এবং উচ্চকক্ষের ২শ ২৪ আসনের ১শ ৬৮টিতে ভোট হয়েছে। সংবিধান অনুযায়ী উভয় কক্ষে বাকি আসনগুলো পূরণ করবে সেনাবাহিনীর সদস্যরা। সে ক্ষেত্রে এনএলডিকে সরকার গঠন করতে হলে দুই পরিষদ মিলে ৩শ ৩০টি আসন পেতে হবে।

Reneta

বিজয় যে সু চির দলেরই তা আঁচ করতে পেরেই ইউএসডিপি নেতারা এরইমধ্যে পরাজয় মেনে নিয়েছেন। ওদিকে দলের জয়ে আনন্দ উল্লাস করছে এনএলডি’র সমর্থকরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করছে হাজার হাজার কর্মী সমর্থক।

বর্তমান পার্লামেন্টের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জানুয়ারি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে।

ধারণা করা হচ্ছে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী উ থিনকেই প্রেসিডেন্ট করতে পারেন সু চি। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত অং সান সু চি এ নির্বাচনে জয়ী হলেও স্বামী এবং পুত্র ব্রিটিশ নাগরিক বলে নতুন সংবিধান অনুযায়ী পেসিডেন্ট হতে পারবেন না তিনি। কিন্তু এ বিজয়ে সু চির ক্ষমতা প্রেসিডেন্টের চেয়ে কম হবে না।

২৫ বছর আগের নির্বাচনে জিতেও ক্ষমতা বুঝে পাননি সু চি। এবার গণতন্ত্রের পূর্ণ বিজয়ের অপেক্ষা তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারমিয়ানমার নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT