চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপুণের রিটে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:৪০ অপরাহ্ণ ২০, মে ২০২৪
- সেমি লিড, আদালত, বিনোদন
A A
নিপুণের রিটে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট।

সেই সাথে অনিয়মের ঘটনায় তদন্তের পাশাপাশি রুল জারি করেছেন আদালত। আজকের এই আদেশের ফলে সাধারণ সম্পাদক পদে ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানান নিপুণের আইনজীবী।

শিল্পী সমিতির বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের করা এক রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা-ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে ২০ এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর ১৭০ ভোট পান তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাহমুদ কলি। অন্যদিকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। যেখানে ডিপজল পান ২২৫ ভোট আর নিপুণ আক্তার পান ২০৯ ভোট। ভোটের ফলাফল ঘোষণার পর নিপুণ ডিপজল ও মিশাকে ফুলের মালা পরিয়ে দেন। মিশা ও ডিপজল তাদের গলায় পরিয়ে দেওয়া মালা নিপুণকে পরিয়ে দেন।

তবে ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর এবারের নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ।

রিট নিয়ে নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেননি। আমার জানামতে, ৮১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু তারা ৪০টি ভোট বাতিল দেখিয়েছে। এ নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশন।’

ট্যাগ: ডিপজলনিপুণলিড বিনোদনহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিরোপা ‘জিততে’ চলেছে আর্সেনাল

পরবর্তী

৫০ দিনের মধ্যে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, কে হবেন ভারপ্রাপ্ত

পরবর্তী
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ দিনের মধ্যে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, কে হবেন ভারপ্রাপ্ত

বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমের ছবি, গ্লাস পরা, স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রেকর্ড গড়লেন মুশফিক আর ফারহান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT