চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিত্যরঞ্জন হত্যাকাণ্ড পরিকল্পিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যাকাণ্ড পরিকল্পিত। শুক্রবার সন্ধ্যায় পাবনার হেমায়েতপুরে নিত্যরঞ্জনের মরদেহ দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করে সরকারকে হটাতে ব্যর্থ হয়েছে তারাই কৌশল পাল্টে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। মন্ত্রী নিহত নিত্যরঞ্জনের মরদেহে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

ওই হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, শুক্রবার রাত ১১টার দিকে অনুকুল আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগোল কিশোর ঘোষ বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলাটি দায়ের করেন। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার ২৯ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করতে পারেনি। সনাক্ত করতে পারেনি হত্যাকারীদের।

Banglabid

হত্যাকাণ্ডের খবর পেয়ে হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমে পরিদর্শনে যান র‌্যাব-১২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি সাহাবুদ্দিন খান বিপিএম এবং রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। র‌্যাব-১২ এর অধিনায়ক সাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এর আগে হত্যার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শহরে মানববন্ধন এবং নিত্যরঞ্জনের মরদেহ নিয়ে মিছিল করে।

শুক্রবার ভোর সোয়া পাঁচ থেকে সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা নিত্য রঞ্জনকে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে কুপিয়ে হত্যা করে।

Reneta

নিহত নিত্য রঞ্জন গোপালগঞ্জ জেলার মুকুসুদপুর উপজেলার আরুয়া কংশুর গ্রামের প্রয়াত রসিকলাল পান্ডের ছেলে। তিনি ৩৫ বছরের বেশি সময় ধরে পাবনার ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও সন্তানরা গোপালগঞ্জে থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রি কিকে মেসির জাদুকরী গোল (ভিডিও)

পরবর্তী

মাহমুদা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আল-কায়েদা

পরবর্তী

মাহমুদা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আল-কায়েদা

কারাগারে মীর কাসেমের পরিবার ও আইনজীবী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT