চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ বাড়িতে ‘ডাকাতের হাতে খুন’ আতিকউল্ল্যাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরে ডাকাতদের হামলায় আতিকউল্ল্যাহ (৮৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজধানী ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।

মঙ্গলবার ভোরে পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরের করইতলা নামক স্থানে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আতিকউল্ল্যাহ একজন সমাজকর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ঢাকার মহাখালী রেলগেইট কাঁচাবাজারে একাধিক আড়ৎ রয়েছে তার।

নিহতের পারিবারের সদস্যদের দাবি, এ সময় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় তিন লাখের বেশি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়: রাত আনুমানিক তিনটার দিকে দরজা ভেঙে আতিকউল্ল্যাহর বাড়িতে মুখোশ পরা ৫ থেকে ৬ জনের ডাকাত দল প্রবেশ করে।

সে সময় বাড়িতে থাকা গৃহকর্তা আতিকউল্ল্যাহ, তার মেয়ে ও গৃহপরিচারিকাকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডাকাতদের বাধা দেয়ায় আতিকুল্ল্যাহকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাত দল। পরে স্থানীয়রা এসে আতিকউল্ল্যাহকে মৃত দেখতে পান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ডাকাতির সময় গৃহকর্তা আতিকউল্ল্যাহ নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে মডেল থানা পুলিশ।

ট্যাগ: ডাকাতলক্ষ্মীপুরস্বর্ণালংকার লুটহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখোমুখি ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক ও অভিষেক!

পরবর্তী

রোহিঙ্গাদের গ্রাম গুঁড়িয়ে তৈরি হয়েছে সরকারি স্থাপনা

পরবর্তী
গুঁড়িয়ে-মিয়ানমার-রোহিঙ্গা

রোহিঙ্গাদের গ্রাম গুঁড়িয়ে তৈরি হয়েছে সরকারি স্থাপনা

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT