চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব অরবিটাল স্লটে পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:১৮ অপরাহ্ণ ২১, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

উৎক্ষেপণের ১০ দিনের মাথায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নিজস্ব কক্ষপথ বা অরবিটাল স্লটে পৌঁছেছে। মহাকাশে এই কক্ষপথের অবস্থান ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের অরবিটাল স্লটের অবস্থান ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে। এখন এটা ১১৮ দশমিক ৯ ডিগ্রি অবস্থানে আছে। বলা যেতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব অরবিটাল স্লটে পৌঁছে গেছে।’

Banglabid

তিনি আরও বলেন: আমরা বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন থেকে পরশু থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ করতে পারবো আশা করছি।

গত ১২ মে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহাকাশে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের দিকে রওনা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।  উৎক্ষেপণের ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে ফ্যালকন নাইনের ব্লক ৫ রকেটের স্টেজ-টু বঙ্গবন্ধু স্যাটেলাইটকে জিওস্টেশনারি ট্রান্সফার অরবিট বা স্যাটেলাইটের কক্ষপথে পৌঁছে দিলেও আজ অরবিটাল স্লটে পৌঁছানোর মাধ্যমে লম্বা যাত্রা সমাপ্ত হলো।  সব মিলিয়ে ৩৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিজস্ব অরবিটাল স্লটে স্থাপিত হলো এই কৃত্রিম উপগ্রহ। ২০১৫ সালের জানুয়ারিতে রাশিয়ার ইন্টারস্পুটনিকের সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে প্রায় ২১৯ কোটি টাকায় ১৫ বছরের জন্য এই কক্ষপথ বা অরবিটাল স্লট কেনা হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা, সফল ব্যবহার ও বাণিজ্যিক কার্যত্রমের জন্য ইতিমধ্যে সরকারি মালিকানাধীন ‘বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে।  নতুন এই কোম্পানিতে কারিগরী লোকবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১লিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পেলের আবির্ভাবের বিশ্বকাপ

পরবর্তী

ইকার্দিকে বাদ দিয়ে মেসিদের বিশ্বকাপ দল

পরবর্তী

ইকার্দিকে বাদ দিয়ে মেসিদের বিশ্বকাপ দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রিয়াঙ্কা চোপড়া যা বললেন

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT