চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিকৃষ্টতম পর্যটন শহরের তালিকায় ঢাকা; ধুলা আর যানজট থেকে মুক্তি মিলবে কবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

পর্যটনে বিশ্বের সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটি তালিকা তৈরি করেছে ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘ডেস্টিনেশন ট্রিপ’। সেখানে নিকৃষ্টতম ১০টি শহরের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ‘ঢাকা’। তালিকার উপরের দিকে অবস্থান করছে ইউক্রেনের কিয়েভ ও হাইতির পোর্ট অব প্রিন্স। নিকৃষ্টতম ১০টি পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের কিয়েভ, হাইতির পোর্ট অব প্রিন্স, সিরিয়ার দামেস্ক, সোমালিয়ার মোগাদিসু, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ, কলম্বিয়ার বোগোতা, বাংলাদেশের ঢাকা, লিংকনশায়ারের স্কেগনেস এবং পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি। পরিবেশ দূষণ, অতিরিক্ত জনসংখ্যা, যানজট, মাদক আর রাতের বেলায় নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন কারণে ওই তালিকায় ঢাকার স্থান হয়েছে। অপরিকল্পিত নগরায়ণের সঙ্গে সঙ্গে প্রতিদিনের নানা সভা-সমাবেশ, মেলা-প্রদর্শনীসহ নানা কারণে যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে। এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে মাত্রাতিরিক্ত ধুলাবালি। ফ্লাইওভার নির্মাণ ও মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন সংস্থার রাস্তা খোড়াখুড়ির সঙ্গে নগরজুড়ে চলা বেসরকারি বিভিন্ন নির্মাণ কাজের কারণে ধুলার আস্তরণে প্রায় ঢেকে গেছে পুরো রাজধানী। এ জন্য নাকে বিশেষ ধরণের মাস্ক আর রুমাল দিয়ে বেশীর ভাগ মানুষকে চলাচল করতে দেখা যায়। এছাড়াও রাজধানীর চারপাশে অপরিকল্পিত শিল্পায়নে খাল, নদী-নালাসহ জনপদ বিষাক্ত হয়ে গেছে। একটি দেশের রাজধানীর উপরে প্রয়োজনে যে পরিমাণ স্বাভাবিক চাপ থাকা দরকার, তার চেয়ে কয়েকগুণ বেশী চাপ নিয়ে ঢাকা অনেকটা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। ধুলায় আর যানজটের কারণে সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। বিশেষ করে শিশু-বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশী। এসব অসুখের পেছনে মধ্য ও নিম্নবিত্তদের চিকিৎসা ব্যয় বেড়ে জীবনযাত্রার বাজেট সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সরকার ও নগর সেবার বিভিন্ন প্রতিষ্ঠানকে যানজট ও ধুলা দূষণের জন্য স্বল্পমাত্রার বিভিন্ন খরুচে উদ্যোগ নিতে দেখা গেলেও তা প্রায় কোনো কাজেই আসছে না। রাজধানী ঢাকার উপর থেকে চাপ কমানো ও পরিবেশ উন্নয়নে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ও উদ্যোগ না নিলে এ শহর মৃত্যুকূপে পরিণত হতে বেশী সময় লাগবে না। আমরা আশাকরি রাজধানীর দুই সিটি কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই একযোগে পদক্ষেপ নিয়ে এ অবস্থা পরিবর্তনে উদ্যোগী হবেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নামকরা শিক্ষকদের ভিডিও টিউটোরিয়াল অনলাইনে

পরবর্তী

বিতর্কিত ম্যাচে সুয়ারেজের গোলে মুখরক্ষা বার্সেলোনার

পরবর্তী

বিতর্কিত ম্যাচে সুয়ারেজের গোলে মুখরক্ষা বার্সেলোনার

সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হচ্ছে: আইনমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT