চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে কেমন আছেন ক্যানসার আক্রান্ত সোনালী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
বিনোদন
A A

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে ক্যানসারে ভুগছেন, এমন খবর কম বেশি সবাই জানেন। সম্প্রতি নিজেই তার ক্যানসার হওয়ার খবরটি সোশাল মিডিয়ায় জানান। শুধু তাই নয়, তিনি এখন ক্যানসারের চূড়ান্ত পর্যায়ে আছেন সেটাও জানান এই নায়িকা। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে নিউইয়র্কে চলছে তার চিকিৎসা। ভক্ত অনুরাগীদের আগ্রহ, এখন কেমন আছেন সোনালী বেন্দ্রে?

শুধু ভক্ত অনুরাগীদের কথাই বলি কেনো, সম্প্রতি ক্যানসারের খবরটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই চকিত হয়ে উঠে পুরো বলিউড! সোনালীকে সাহস আর শক্তি যুগাতে সোশাল মিডিয়াতেই নিজেদের সহমর্মিতা জানান বলিউডের সহকর্মী সিনিয়র জুনিয়র তারকারা। তাদের জানার আগ্রহ, কেমন আছেন সোনালী? ক্যানসারকে কীভাবে মোকাবেলা করছেন এই অভিনেত্রী?

এমন আগ্রহের কথা বিবেচনা করেই হয়তো ফের সোশাল মিডিয়ায় উঁকি দিলেন সোনালী। নিজের বর্তমান অবস্থা জানাতে একটি ছবিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। যেখানে তাকে চুল ছেঁটে ফেলে নতুন লুকে দেখা গেছে। কারণ, ক্যানসারের জন্য কেমোথেরাপি নিলে এমনিতেই চুলে পড়ে যায়। এ কারণেই চুল ছেঁটে ফেলেছেন অভিনেত্রী।

Banglabid

সেই সঙ্গে জানিয়েছেন নিজের যুদ্ধংদেহি অবস্থানের কথাও। চুল ছোট করা বিষয়ে সোনালী লিখেন, ‘আমরা জানিই না আমরা কতোটা শক্তিশালী, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভিতরের শক্তিটা বাইরে বের করে আনতে আমাদের জোর করা হয়। ট্র্যাজেডি, যুদ্ধ, প্রয়োজন- এই সময়গুলোতে মানুষ অসাধারণ সব কাজ করে। বাঁচার জন্য এবং নতুন করে শুরু করার জন্য মানুষ কী না করতে পারে!’

সেই সঙ্গে সোশাল মিডিয়াসহ ব্যক্তি জীবনে এখনো যারা পাশে থেকে ভরসা যুগাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ক্যানসারের খবর জানানোর পর বিগত কয়েক দিনে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা অমূল্য। এমন ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত বোধ করছি। আর তাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞ, যারা তাদের প্রিয়জনের ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধের গল্প শুনিয়েছেন আমাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানক্যানসারসোনালী বেন্দ্রে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত গেলেন খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইল

পরবর্তী

‘নির্বাচন নিয়ে কোনো সমঝোতা করবে না আওয়ামী লীগ’

পরবর্তী

‘নির্বাচন নিয়ে কোনো সমঝোতা করবে না আওয়ামী লীগ’

মোস্তাফিজুর রহমান

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT