চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড আর প্রকৃতিকে ঠেলে প্রথম দিন বাংলাদেশের

রেজাউল করিম রেজাউল করিম
১:০১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

প্রকৃতির প্রতিকূলতা আর কিউই বােলাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাধায় সারাদিনে খেলা হয়েছে মাত্র ৪০ দশমিক ২ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে বাংলাদেশ।

ওয়েলিংটেনর বৃষ্টির মধ্যেও ব্যাটে আগুন ঝরিয়েছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ধারাবাহিকতা অটুট রেখে ৬৪ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক। ৫ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান।

কিউইদের বিপক্ষে সব সময়ই ধারাবাহিক মুমিনুল। তাদের বিপক্ষে খেলা এর আগের দুটি টেস্টে ৩৭৬ রান করেন তিনি। গড়টা ১৮৮। এর মধ্যে সর্বোচ্চ ১৮১ রানের ইংনিসসহ রয়েছে দুটি শতক। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও হাফ সেঞ্চুরি করেন মুমিনুল।

এর আগে বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ হয় আর আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্কভাবেই শুরু করেছিল বাংলাদেশ দল।

ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভালোভাবেই মোকাবিলা করছিলেন স্বাগতিক বোলারদের। তামিম কিছুটা হাত খুলে খেললেও ইমরুল ছিলেন রক্ষণাত্মক। তবে ইমরুলই দ্রুত ফিরে যান সাজঘরে। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে দলীয় ১৬ রানের মাথায় টিম সাউদির শিকার হন তিনি। করেন মাত্র ১ রান।

এরপর তামিম একাই দলের রানের চাকা সচল রেখেছিলেন। তিনি ফিরে যান অর্ধশতক করেই। এই বাঁহাতি ওপেনার আউট হন ইনিংসের ১৫তম ওভারের দ্বিতীয় বলে বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে। তখন তিনি খেলেছিলেন ৫০ বলে ৫৬ রানের অসাধারণ একটি ইনিংস।

এই ইনিংসে ১১টি চারের মার ছিল। অবশ্য বাংলাদেশের ১০০ রান পেরোতেই আবার বৃষ্টি এসে হানা দেয়। তাই আবার বন্ধ হয় খেলা। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে হাল ধরেন মুমিনুল হক। দুদফা বৃষ্টিতে বন্ধ হওয়ার পর খেলা শুরু হলে ৮৫ রানের জুটি গড়ে আউট হন মাহমুদুল্লাহ। ৬৪ বল খেলে ২৬ রান করে ওয়াগনারের বলে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েন তিনি।

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। পেসার তাসকিন আহমেদ ও শুভাশীষ রায় প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে নেমেছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি নিধনে কোস্টগার্ডকেও ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

বায়ুদূষণে সচেতনতা বাড়াতে শনিবার ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’

পরবর্তী

বায়ুদূষণে সচেতনতা বাড়াতে শনিবার ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’

উপকূলে জঙ্গি-সন্ত্রাস দমনে কোস্টগার্ডের তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT