জঙ্গি নিধনে কোস্টগার্ডকে তার এখতিয়ারাধীন এলাকায় যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার চট্টগ্রামে কোস্টগার্ডের জাহাজ সিজিএস সৈয়দ নজরুল এবং সিজিএস তাজউদ্দিন আহমেদের আনুষ্ঠানিক কমিশনিং অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, অন্যান্য বাহিনীর পাশাপাশি জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কোস্টগার্ডকেও সচেতন থাকতে হবে। ’৭৫ এর পর দেশের যে উল্টোযাত্রা শুরু হয়েছে সেটা থেকে দেশকে ফেরানোর চেষ্টা করছি আমরা। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কোস্টগার্ডের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের সবধরনের সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোস্টগার্ডের জন্য দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাহিনীর জনবল ও শিপ বৃদ্ধির দিকেও যথাযথ নজর রাখবে সরকার।







